1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে বিশ্ববাজারে তেলের দামে পতন ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,তিন খাদ্য কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

নান্দাইলে বিএনপির একাধিক প্রার্থী, যোগ্য প্রার্থী না পেলে আসন হারানোর শঙ্কা

  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নান্দাইল প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও বিভক্তির সংকটে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘদিন ধরে চলে আসা গ্রুপিং এবং একাধিক নেতার মনোনয়ন প্রত্যাশা দলকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন, সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একক ও যোগ্য প্রার্থী নির্বাচনে ব্যর্থ হলে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি হারানোর ঝুঁকি শতভাগ।

নান্দাইলে বিএনপির রাজনীতিতে বিভক্তি একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত। স্থানীয় পর্যায়ে নেতাদের একে অপরের বিরুদ্ধে অবস্থানের কারণে রাজনৈতিক শক্তি দুর্বল হয়ে পড়েছে, যা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নেতিবাচক প্রভাব ফেলেছে। বর্তমানে উপজেলায় বিএনপির আহ্বায়ক কমিটি থাকলেও অন্তত পাঁচটি গ্রুপ সক্রিয়ভাবে পৃথক পৃথক কর্মসূচি পালন করছে, যা দলের ভঙ্গুর অবস্থাকেই স্পষ্ট করে। এই গ্রুপগুলোর নেতৃত্বে রয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম শামসুল ইসলাম শামস (সূর্য্য), উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরী, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এমডি মামুন বিন আব্দুল মান্নান এবং মেজর জেনারেল (অব:) আনোয়ারুল মোমেন, এসবিপি, ওএসবিপি,আরসিডিএস ও পিএসসি খেতাব প্রাপ্ত কর্মকর্তা।

স্থানীয় নেতাকর্মীদের একটি বড় অংশের মতে, গত ১৭ বছর ধরে সরকারের দমন-পীড়নের মুখে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম শামস ও তার পরিবারই নান্দাইল বিএনপিকে আগলে রেখেছে। ২০২০ সাল থেকে ব্রিগেডিয়ার শামস সরাসরি রাজনীতিতে সক্রিয় হন। তার ছোট ভাই, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল সরকারি দলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে অর্ধশতাধিক মামলার শিকার হয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি তাদের বড় ভাই, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক এ.কে.এম রফিকুল ইসলামকেও একাধিক মামলায় জেল খাটতে হয়েছে। একারণে, ব্রিগেডিয়ার শামসের ত্যাগ, সততা এবং কর্মী-বান্ধব মনোভাব তাকে ঐক্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে মনে করছেন তার সমর্থকরা।

অন্যদিকে, আসনের সাবেক দুই সংসদ সদস্য মরহুম আনোয়ার হোসেন খান চৌধুরী ও মরহুম বীরমুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর পরিবারের দুই উত্তরসূরি ইয়াসের খান চৌধুরী এবং নাসের খান চৌধুরীর মধ্যেও রাজনৈতিক দ্বন্দ্ব চরমে। এই দুই চাচাতো ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, তারা ক্ষমতাসীনদের সাথে আঁতাত করে নিজেদের নিরাপদ রেখেছেন, যদিও তাদের সমর্থিত অনেক নেতাকর্মী মামলার শিকার হয়েছেন। তবে বর্ষীয়ান প্রবিণ রাজনীতিবিদ ও বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য হিসাবে ও দক্ষ রাজনীতিবিদ হিসাবে সাবেক সংসদ সদস্য মরহুম বীরমুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর বেশ সুনাম ছিল রাজনীতির মাঠে। খুররম খান চৌধুরী রাজনীতির মাঠে একজন দক্ষ পাকা খেলোয়ার ছিলেন। তাঁরই উত্তরসূরী দলের দূর্দিনে দলের নেতাকর্মীদের পাশে রয়েছেন এবং তাঁর নেতৃত্বে দলীয় বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। বর্তমানে তিনি নান্দাইল উপজেলা বিএনপির একজন সম্মানিত সদস্য।

এছাড়া সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন চৌধুরী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের প্রতিষ্ঠাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের নির্বাচিত সদস্য ছিলেন। তিনি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাঁরই উত্তরসূরী ইয়াসের খান চৌধুরী বর্তমানে উপজেলা বিএনপির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালনে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করছেন । তিনি দলের জন্য তাঁর মুল্যবান চাকুরীজীবন ত্যাগ করেছেন ও দলের দুর্দিনে তাঁর নেতৃত্বে নেতাকর্মীরা দলীয় বিভিন্ন কর্মসূচী পালন করেছেন।

একই ভাবে, দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা মালয়েশিয়া বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং নান্দাইল উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এমডি মামুন বিন আব্দুল মান্নানের নামেও উঠে আসে। তিনি তাঁর সমর্থিত নেতাকর্মীদের নিয়ে দলের দু:সময়ে দলীয় বিভিন্ন কর্মসূচী পালন করেছেন। তৃণমুলে বিএনপি’র ঐক্য ধরে রেখেছেন। তবে তাঁর নামেও কোনো মামলা না থাকায় প্রশ্ন উঠেছে।

সম্প্রতি মেজর জেনারেল (অব:) আনোয়ারুল মোমেনও মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে নেমেছেন, যিনি বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে সেনবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় অনেক নির্যাতন ও যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তিনি বিএনপির আদর্শকে বুকে লালন করে শান্তির-সম্প্রীতির নান্দাইল গড়তে ও বিএনপি’র বিভক্ত নান্দাইলকে ঐক্যবদ্ধ করতে রাজনীতির মাঠে নামায় তাকে অনেকে “সুসময়ের পাখি” হিসেবে অভিহিত করছেন।

এছাড়া,নতুন মুখ হিসাবে বিএনপি থেকে এমপি’র মনোনয়ন প্রত্যাশী হিসাবে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও নান্দাইল পৌর বিএনপি’র সাবেক সভাপতি গোলাম হায়দার খান ফয়সাল এবং নান্দাইল উপজেলা বিএনপি’র সাবেদ সদস্য ও সাবেক ছাত্রনেতা কাজী এরশাদুল করিম আরমানের নামও শোনা যাচ্ছে। তবে মাঠ পর্যায়ে তাদের প্রচার-প্রচারণা তেমন লক্ষ্য করা যায় না।

এই পরিস্থিতিতে, তৃণমূলের বিএনপি নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা তাকিয়ে আছেন দলের হাইকমান্ডের দিকে। তাদের স্পষ্ট অভিমত, গত ১৭ বছরে ফ্যাসিবাদীর আওয়ামীলীগের কারনে যারা হামলা, মামলা, অপমান ও নির্যাতনের শিকার হয়েও মাঠ ছাড়েননি, তাদের মধ্য থেকেই প্রার্থী নির্বাচন করা হোক। মাঠ পর্যায়ের জনমত জরিপ করে এবং ত্যাগী নেতাদের মূল্যায়ন করে মনোনয়ন দেওয়া হলে কেবল নান্দাইলে বিএনপির বিজয় সম্ভব, অন্যথায় এ আসনে হতাশাই সঙ্গী হতে পারে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট