1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে বিশ্ববাজারে তেলের দামে পতন ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,তিন খাদ্য কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

সাদুল্লাপুরে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টারঃ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা পিস্তল ও ধারালো অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি মোটরসাইকেল নিয়ে গেছে।

২৯ জুলাই মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার ইদিলপুর ইউনিয়নের ইদিলপুর গ্রামের মৃত রাখাল চন্দ্র সরকারের ছেলে মানিক চন্দ্র সরকারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। মানিক চন্দ্র সরকার পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলা সদরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক।

ভুক্তভোগী পরিবা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ৭-৮ জন ডাকাত মানিকের শয়ন ঘরের ভিতরে প্রবেশ করে। পরে তাঁর (মানিক) মাথায় পিস্তল ঠেকিয়ে এবং ধারালো অস্ত্রের মুখে ওই পরিবারের অন্য সদস্যদের হাত-পা বেঁধে রেখে ডাকাতরা কয়েকটি ঘরে প্রায় দুই ঘন্টা তল্লাশি চালায়। এ সময় ঘরে থাকা আলমারী, বাক্স, ওয়ারড্রব, শোকেস তছনছ করে ১০-১৫ ভরি স্বর্ণালংকার, নগদ অর্ধলক্ষাধিক টাকা ও একটি মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। ডাকাতরা সবাই ছিল মুখোশ পরিহিত।

তারা আরও জানান, ডাকাতরা তাদের মারধরও করেছে এবং চলে যাওয়ার সময় এ ঘটনায় মামলা না করার জন্য হুমকি দিয়ে গেছে।

সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত ও তাদেরকে গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট