1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার ভাঙ্গুড়ায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ট্যাপেন্ডাল, ফেন্সিডিলের খালি বোতল ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত মাদক কারবারি সুলতান আটক মুন্সিগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দুরুণ শুরু দক্ষিণ কোরিয়ার বিশ্ববাজারে কমেছে তেলের দাম বিকালে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন:অর্থমন্ত্রীআমির খসরু মাহমুদ চৌধুরী ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলায় চ্যালেঞ্জ তৈরি করবে: ড. দেবপ্রিয় রাজনীতির মায়াজাল ও সাধারণের ভ্রান্তিবিলাস: এক ঐতিহাসিক দায়বদ্ধতার খেরোখাতা পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড সংকট,ফ্লোরে শুয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা সিংগাইরে শিক্ষককের ওপর হামলা: রাজপথে তীব্র প্রতিবাদ মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড,জরিমানা মাদকের বিরুদ্ধে পুলিশের সাড়াঁশি অভিযানে মাদারীপুরে মদ ও ইয়াবা সহ গ্রেফতার ৪ মাদক কারবারী ‎সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা: বনদস্যু দমনে অস্থিরতা তৈরির অপচেষ্টা হারানো বিজ্ঞপ্তি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের গৌরবগাথা: বীরত্ব, আত্মত্যাগ ও অনন্য উচ্চতা

সন্তানের শোকে মানসিক ভারসাম্য হারিয়ে বাবার আত্মহত্যা

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সন্তানের মৃত্যুর শোকে মানসিক ভারসাম্য হারিয়ে বাবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
শুক্রবার (২৫ জুলাই) রাতে নিজ শয়ন ঘরের পাশের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহত নুর হোসেন (৪৫) উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত বাহু মোহাম্মদ এর ছেলে। নিহত নুর হোসেন এর স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে।
নিহত নুর হোসেন এর স্ত্রী মনুয়ারা বেগম বলেন, রাত ৮টার পর থেকে আমার স্বামীকে দেখতে না পেয়ে খোজাখুজি করি। ২-৩ ঘন্টা খোজাখুজির পর আমাদের শয়ন ঘরের পাশের ঘরে গলায় ফাঁস দেওয়া তাঁর লাশ দেখতে পাই।
নিহতের ছোট ভাই বেলাল হোসেন বলেন, আমার বড় ভাইয়ের একমাত্র ছেলে গ্যাস ট্যাবলেট (ইদুর মারা বিষ) খেয়ে আত্মহত্যা করার পর থেকেই সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আজকে তার চিকিৎসা করার জন্য জুম্মার নামাযে মসজিদে সকলের সহযোগিতা চাইলে, অনেকে সহযোগিতা করে। আমরা আগামীকাল তাকে (ভাইকে) রংপুরে চিকিৎসা করাতে নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু আজ রাতে সে নিজ শয়ন ঘরের পাশের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এলাকাবাসী জানায়, তার ছেলে আত্মহত্যা করার পর থেকে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তিনি দিনমজুরি কাজ করে সংসার চালাতো। তার চিকিৎসার জন্য আমরা সকলে সহযোগিতা করে আগামীকাল রংপুরে ডাক্তারের কাছে নিয়ে যেতে চেয়েছিলাম আর আজকে সে আত্মহত্যা করলো।
বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা রাত সাড়ে ১১টার পর খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় লাশ নামায়। পরিবার এবং এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি তিনি মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে এবং লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট