1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে বিশ্ববাজারে তেলের দামে পতন ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,তিন খাদ্য কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

পঞ্চগড়ে ৯ মাসে ২৮টি মিথ্যা মামলা নিষ্পত্তি, প্রায় ৩ হাজার আসামি মুক্ত: পিপির সংবাদ সম্মেলন, প্রধান উপদেষ্টা

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৬০৩ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ

মাত্র ৯ মাসে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউশন (পিপি) টিম ২৮টি হয়রানিমূলক মিথ্যা মামলা নিষ্পত্তির মাধ্যমে প্রায় ৩ হাজারের অধিক আসামিকে মুক্ত করতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি।

তিনি জানান, “গত বছরের ২৭ অক্টোবর আমি এবং আমার সহকর্মীরা দায়িত্ব গ্রহণের পর থেকে আদালত, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের সহায়তায় আমরা ব্যাপকভাবে মিথ্যা মামলাগুলোর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করি। এরপর সরকার এসব হয়রানিমূলক মামলার বিরুদ্ধে অবস্থান নেয় এবং সেগুলো দ্রুত নিষ্পত্তির প্রক্রিয়া শুরু হয়।”

অ্যাডভোকেট আদম সুফি বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টে পঞ্চগড়ে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক প্রতিহিংসা এবং হয়রানির অংশ হিসেবে পূর্ববর্তী সরকার কর্তৃক যেসব ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছিল, সেগুলোর অধিকাংশই যাচাই-বাছাই শেষে মিথ্যা প্রমাণিত হয়। এসব মামলায় নিরীহ জনগণ, রাজনৈতিক কর্মী ও শিক্ষার্থীসহ প্রায় তিন হাজারের অধিক ব্যক্তিকে আসামি করা হয়েছিল।”

তিনি আরও বলেন, “অনেকেই জানেন না যে এসব মামলার নিষ্পত্তি ইতোমধ্যে হয়ে গেছে। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এই বার্তাটি জনসাধারণ ও ভুক্তভোগীদের কাছে পৌঁছে দিতে চাই যে তারা এখন মুক্ত, তাদের আর কোনো মামলায় হাজিরা দিতে হবে না।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, আইন মন্ত্রণালয়ের প্রত্যক্ষ সহায়তা এবং বিচার বিভাগের আন্তরিকতা ছাড়া এতো অল্প সময়ের মধ্যে এতগুলো মামলা নিষ্পত্তি সম্ভব হতো না। যেসব মামলা ভুয়া সাক্ষ্য বা ভিত্তিহীন এজাহারের ভিত্তিতে দায়ের হয়েছিল, সেগুলোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলেও জানান পিপি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্পেশাল পিপি অ্যাডভোকেট জাকির হোসেন, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট খলিলুর রহমান, অ্যাডভোকেট ইয়াছিনুল হক দুলাল, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মেহেদী হাসান মিলন ও অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মিলন।

অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ আদালতের বিভিন্ন আইনজীবী উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট