1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে বিশ্ববাজারে তেলের দামে পতন ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,তিন খাদ্য কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

ষড়যন্ত্র করে দেশ অস্থিতিশীলের অপচেষ্টা,পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শেরে বাংলা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়।

বিক্ষোভে নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল আলিম। উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস, সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, যুগ্ম আহ্বায়ক নাজিমুল হাসান প্রধানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

পরে শহরের চৌরঙ্গী মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আলিম বলেন, মিটফোর্ড হাসপাতালে একজনকে পিটিয়ে হত্যার ঘটনাকে বিএনপির ওপর দোষ চাপাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এটি রাজনৈতিক কোনো ঘটনা নয়, বরং ব্যবসায়িক দ্বন্দ্বের জেরেই ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

তিনি আরও বলেন, একটি মহল নির্বাচন পিছিয়ে দিতে নানা ষড়যন্ত্র করছে। তারা কখনো এক কথা, কখনো আরেক কথা বলে দেশের রাজনীতিকে ঘোলাটে করে তুলছে। কিন্তু এসব ষড়যন্ত্র দেশের জনগণ সফল হতে দেবে না।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস, সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, যুগ্ম আহ্বায়ক নাজিমুল হাসান প্রধানসহ অন্যরা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট