1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে বিশ্ববাজারে তেলের দামে পতন ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,তিন খাদ্য কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

চারিগ্রাম চৌরাস্তায় মুন স্টার কাবাব এন্ড রেস্টুরেন্ট এর শুভ উদ্বোধন

  • প্রকাশিত: শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

আব্দুল লতিফ,মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলাধীন চারিগ্রাম ইউনিয়নের প্রাণকেন্দ্র চারিগ্রাম চৌরাস্তায় এক মনোরম পরিবেশে “মুন স্টার কাবাব এন্ড রেস্টুরেন্ট” এর শুভ উদ্বোধন করা হয়। ০৬ জুন ২০২৫ ইং তারিখ বাদ আসর পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে এই উদ্বোধন করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারিগ্রামের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও চারিগ্রাম এস. এ খান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারিগ্রামের আরেক কৃতি সন্তান রাজবাড়ি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ গিয়াস উদ্দিন। উদ্বোধনের পর পরই রেস্টুরেন্টের ব্যবসায়িক সফলতা কামনা করে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মধ্য চারিগ্রাম মাওঃ ইমাম উদ্দিন জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ মোঃ আজিজুল হক। দোয়া মাহফিলে প্রায় দুই শতাধিক লোক অংশগ্রহণ করেন। রেস্টুরেন্টের মালিক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুস সামাদ এক সাক্ষাৎকারে বলেন, এই রেস্টুরেন্টে কাস্টমারের চাহিদা, রুচি ও আর্থিক সামর্থের বিষয়টি বিবেচনায় রেখে শিক কাবাব, বটি কাবাব, চিকেন কাবাব, নানরুটি, স্পেশাল চা সহ নানা আইটেমের মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। সাধারণ জনগণ এক প্রতিক্রিয়ায় জানান, যেহেতু অত্র এলাকায় মানসম্মত কোন রেস্টুরেন্ট নাই, সেহেতু এখানে খাবারের মান ও ব্যবস্থাপনা ভালো হলে দূরদূরান্ত থেকেও লোক আসবে এবং রেস্টুরেন্টটি ভালো চলবে। তাই খাবারের মান যাতে ভালো হয় এটাই কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর প্রত্যাশা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট