1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে বিশ্ববাজারে তেলের দামে পতন ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,তিন খাদ্য কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

সৈয়দপুরে দুই সন্তানের জনকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ দুই সন্তানের জনক এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। রোববার (২৭ এপ্রি) সকাল ৯ টায় শহরের সাহেবপাড়া আমিন মোড় ক্যান্টিন রোড লিচু বাগান এলাকায় এ ঘটনা ঘটেছে।

পরিবারের পক্ষ থেকে আত্মহত্যা বলে দাবি করলেও পূর্বের কলহের সূত্র ধরে এবং লাশের ঝুলন্ত অবস্থার একটি ছবি ঘিরে মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

একারণে লাশের পোস্ট মর্টেম করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।নিহত ব্যক্তির নাম মাহমুদ (৪৫)। সে সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়া এলাকার মৃত আব্দুল্লাহর ছেলে।

পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি। তাঁর এক ছেলে ও এক মেয়ে আছে। সাহেবপাড়ায় তিনি শ্বশুড় বাড়ি সংলগ্ন রেলওয়ে এল-২৫ নং বাংলোর ভিতরে টিনসেট বাড়িতে বসবাস করতেন।

ইতোপূর্বেও পারিবারিক কলহের জেরে একাধিকবার স্ত্রী ও শ্যালকদের সাথে মারামারি ও মামলা মোকদ্দমার ঘটনা ঘটেছে। সর্বশেষ গত বৃহস্পতিবারও (২৪ এপ্রিল) তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক নিহত মাহমুদের ঘনিষ্টজন এক ব্যক্তি জানান, বিয়ের পর থেকে মাহমুদ তার স্ত্রী ও শ্যালকদের দ্বারা মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার। মিথ্যে অভিযোগে তারা প্রায়ই তাকে হেনস্থা করাসহ মামলা দিয়ে পেরেশান করেছে।

একাধিকবার এব্যাপারে মধ্যস্থতা করে দিয়েছি। কিন্তু স্ত্রী ইয়াসমিন তবুও তাকে সবসময়ই চাপের মধ্যে রাখতো। স্বামী হিসেবে তাকে কোন সম্মান করতো না। কিন্তু সন্তানদের মুখের দিকে চেয়ে মাহমুদ তা সহ্য করেই সংসার করে যাচ্ছিল।

ঘটনার আগের রাতেও মাহমুদের উপর নির্যাতন চালানো হয়েছে। গত বৃহস্পতিবার তার অনুমতি ছাড়াই স্ত্রী ইয়াসমিন তার ভাই সাদ্দামের সাথে এক আত্মীয়ের বিয়েতে যায়।

গভীর রাতে ফিরলে মাহমুদ তাকে ঘরে উঠতে না দিয়ে বলে যেহেতু আমার অনুমতি ব্যতিরেকেই ভাইদের সাথে গেছো, তাহলে এখন তাদের সাথেই থাকো। এর প্রেক্ষিতেই স্ত্রী ও শ্যালকরা তাৎক্ষনিক দরজা ভেঙ্গে ঘরে ঢুকে মাহমুদকে বেধড়ক মারপিট করে।

তাছাড়া লাশের যে ঝুলন্ত ছবি দেখা যাচ্ছে তাতে লাশের পা মাটির সাথে লেগে ছিল। তাতেই সন্দেহ হয় যে, তাকে মেরে ফেলে ঘরের তীরের সাথে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। একারণে আমরা চাই লাশের পোস্ট মর্টেম করা হোক তাহলে মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসবে। কিন্তু মাহমুদের শ্যালকরা হত্যার ঘটনা ধামাচাপা দিতে বিভিন্ন রাজনৈতিক নেতাদের দিয়ে পুলিশকে চাপ দিচ্ছে যেন পোস্ট মর্টেম না করা হয়। আর যদি আত্মহত্যা করে থাকে, তাহলে তাদের মানসিক নির্যাতনের কারণেই করেছে।

এব্যাপারে মাহমুদের বড় শ্যালক রেলওয়ে স্টেশনের চায়ের দোকানের মালিক সাদ্দামের সাথে কথা হলে তিনি উপরোক্ত অভিযোগ অস্বীকার করে বলেন, মাহমুদ ও তার স্ত্রী ইয়াসমিনের মধ্যে মনোমালিন্য ছিলো। কারণ মাহমুদ নেশা করতো। তাছাড়া ইতোপূর্বে সে একটা পরকীয়ায় জড়িয়েছিল। অনেক চেষ্টা করে তা থেকে সরিয়ে তাদের সংসার টিকিয়ে রাখা হয়েছে এবং আমরাই তাকে বাড়ি করে দিয়ে এখানে এনে রেখেছি। অথচ এখন অহেতুক মিথ্যে অভিযোগে আমাদের হয়রানী করা হচ্ছে। সে ঘরের তীরের সাথে লাইলনের রশি (দড়ি) দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন বলেন, খবর পেয়ে নিহতের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক সুরতহাল রিপোর্ট করার পর লাশ থানায় আনা হয়েছে। নিহতের গলায় রশির দাগ পাওয়া গেছে। শরীরে আর কোন আঘাতের চিহ্ন নেই।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট