1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে বিশ্ববাজারে তেলের দামে পতন ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,তিন খাদ্য কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

পাকিস্তানের কাছে পাওনা ৪.৫২ বিলিয়ন ডলার চাইল বাংলাদেশ

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিবেদক:

অবিভক্ত পাকিস্তান আমলে জমে থাকা সম্পদ, বৈদেশিক সহায়তা, অব্যবহৃত প্রভিডেন্ট ফান্ড ও সঞ্চয়পত্রসহ মোট ৪.৫২ বিলিয়ন ডলারের আর্থিক দাবি পাকিস্তানের কাছে উত্থাপন করেছে বাংলাদেশ।

এর মধ্যে ১৯৭০ সালের ভোলা ঘূর্ণিঝড়ের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে পাঠানো ২০০ মিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তাও অন্তর্ভুক্ত রয়েছে।

দীর্ঘদিনের অমীমাংসিত এসব ইস্যু বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে উত্থাপন করা হয়। ঢাকার স্টেট গেস্ট হাউস পদ্মায় অনুষ্ঠিত এই বৈঠক ছিল গত ১৫ বছরে দুই দেশের মধ্যে প্রথম এমন উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক।

বাংলাদেশের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন, আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রসচিব আমনা বালুচ। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন।

তিনি বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ এবং বকেয়া অর্থ ফেরতের মতো ঐতিহাসিক ও অমীমাংসিত বিষয়গুলো আমরা পাকিস্তানকে স্মরণ করিয়ে দিয়েছি।’

এছাড়া পাকিস্তানে ফেরত যেতে আগ্রহী বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের ফিরিয়ে নেওয়ার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। পররাষ্ট্রসচিব জানান, ‘যারা বাংলাদেশে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে। তবে যারা ফিরে যেতে চান, তাদের ফিরিয়ে নেওয়ার দায়িত্ব পাকিস্তানের। এ পর্যন্ত ২৬ হাজার ৯৪১ জনকে পুনর্বাসন করা হয়েছে। বর্তমানে ১৪টি জেলার ৭৯টি ক্যাম্পে প্রায় ৩ লাখ ২৪ হাজার ১৪৭ জন অবস্থান করছেন।’

তিনি আরও জানান, পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার আগামী ২৭ ও ২৮ এপ্রিল ঢাকায় সরকারি সফরে আসছেন। ২০১২ সালের পর এই প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন।

সফরকালে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আলাদাভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। সেখানে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইংয়ের মহাপরিচালক ইশরাত জাহান এবং দুই দেশের হাইকমিশনাররাও উপস্থিত ছিলেন।

ইসলামাবাদের উদ্যোগে শুরু হওয়া এই আলোচনা পাকিস্তানের পক্ষ থেকে ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক জোরদারের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট