1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে বিশ্ববাজারে তেলের দামে পতন ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,তিন খাদ্য কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

গাজীপুর ফু-ওয়াং ফুডস লিমিটেডে বেতন-বোনাস নিয়ে গড়িমসি ও শারীরিক নির্যাতনের অভিযোগ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ফু-ওয়াং ফুডস লিমিটেড-এর বিরুদ্ধে বেতন-বোনাস বঞ্চিত রাখাসহ শ্রমিকদের ওপর শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির অসংখ্য শ্রমিক অভিযোগ করেছেন, গত দুই মাস ধরে তারা বেতন পাচ্ছেন না, এমনকি পবিত্র ঈদুল ফিতরের বোনাস থেকেও বঞ্চিত হয়েছেন।
শ্রমিকরা জানান, “আমরা গত দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের কোনো বেতন পাইনি। ঈদের আগে বারবার বলেছি বোনাসের কথা, কিন্তু কানে তুলেনি কেউ।”
“কারখানার ভেতরে থাকা-খাওয়ার ব্যবস্থা দিন দিন খারাপ হচ্ছে। অফিস কোয়ার্টারে জেনারেটর বন্ধ করে আমাদের অন্ধকারে রাখা হয়। রমজানে সেহরির সময় বিদ্যুৎ না থাকায় মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সেহরি করতে হয়েছে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না।”
শ্রমিকদের দাবি, শুধু আর্থিক দিকেই নয়, মানসিক ও শারীরিক নির্যাতনের দিক দিয়েও তারা চরম দুর্ভোগে রয়েছেন। এক নারী শ্রমিক অভিযোগ করেন, “বেতন-বোনাস চাইলে আমাদের কে বকাঝকা করা হয়, কেউ কেউ মারধরেরও শিকার হচ্ছেন।” এতে প্রতিষ্ঠানটির ভেতরে উত্তেজনা ও অসন্তোষ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে জানান তারা।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (জিএম) আমীর হোসেন শ্রমিকদের আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “এগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ। আমি ফু-ওয়াং ফুডস লিমিটেড-এ যোগ দিয়েছি মাত্র তিন মাস হলো। তার মধ্যে আমারও দু’মাসের বেতন বাকি রয়েছে।”
শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য  জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিম কারখানা মালিক মিয়া মামুনের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করেছেন। তবে শ্রমিকরা বেতন বোনাস না পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট