1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে বিশ্ববাজারে তেলের দামে পতন ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,তিন খাদ্য কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

মিঠাপুকুরে একযুগ পর আওয়ামী লীগের দুই সাবেক এমপি ও সাবেক চেয়ারম্যানদের নামে হত্যা মামলা

  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৪৭৭ বার পড়া হয়েছে
রংপুর প্রতিনিধিঃ

রংপুরে একযুগ পর শিবির নেতা আশিকুর রহমান হত্যার বিচার চেয়ে আওয়ামী লীগের ২২৪ জনসহ আরো অজ্ঞাত ৫০ থেকে ৭০ জনের নামে মামলা করেছে নিহতের বাবা আফতাব উদ্দিন। গত ৮ মার্চ রংপুরের মিঠাপুকুর থানায় মামলাটি দায়ের করা হয়।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে নিহত আশিকুর রহমান।

বুধবার (১২ মার্চ) দুপুরে এ তথ্য জানান ওসি। তিনি বলেন, দীঘ কয়েক বছর পর এই হত্যা মামলাটি করছেন নিহতের পিতা। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। মামলা সূত্রে জানা যায়, গত ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমীর দেলোয়ার হোসেন সাঈদির বিরুদ্ধে ফাঁসি রায়ের প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বাংলাদেশ জামায়াতী ইসলামী।হরতালের সমর্থনে মিঠাপুকুর জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপজেলা জামায়াতের কার্যালয়ে শান্তিপূর্ণ অবস্থান নেন।

এসময় পুলিশ, র‌্যাব, বিজিবি ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, যুবলীগের নেতাকর্মীরা এইচ এন আশিকুর রহমানের নির্দেশে হামলা চালায়। হামলার এক পর্যায়ে আশিকুর রহমান নামে এক তরুণ গুলিবিদ্ধ হন এবং মহাসড়কেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এতে অন্তত ৫০/৬০ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী গুরতর আহত হন।আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে গুরুতর আহতরা উন্নত চিকিৎসা নিতে রংপুর মেডিকেল  কলেজ হাসপাতালে ভর্তি হন।

মামলায় বাদী উল্লেখ করেন, সন্তান হারানোর শোকে মানসিকভাবে বিপর্যস্ত থাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় মিঠাপুকুর থানায় মামলা করতে গেলে থানায় মামলা নিতে অসম্মতি প্রকাশ করে। যার কারণে মামলা করতে বিলম্ব হয়েছে। সেই থেকে দীঘ ১২ বছর পর মামলাটি করা হয়েছে।

গত ৫ আগস্ট পরবর্তি আওয়ামী লীগ সরকারের পতনের ৬ মাস পর ছেলে হত্যার বিচার চেয়ে আওয়ামী লীগের ২২৪ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৫০ থেকে ৭০ জনের নামে মামলা করেন নিহতের বাবা আফতাব উদ্দিন।মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানকে ১ নম্বর আসামি, তার ছেলে আওয়ামী লীগের উপ-কমিটির নেতা রাশেক রহমানকে ২ নম্বর আসামি এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জাকির হোসেন সরকার ৩ নম্বর আসামি করে ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগের ২২৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৫০ থেকে ৭০ জনের নামে মামলা দায়ের করেন তিনি।

এ ব্যাপারে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, ‘থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মামলাটি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অতিদ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট