1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে বিশ্ববাজারে তেলের দামে পতন ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,তিন খাদ্য কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বিএনপি’র প্যানেল বিজয়ী

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫-২০২৬ গত ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ০৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। শুরু থেকেই ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। অতি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটারগণ তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট প্রদান করেন। ভোট গ্রহণ শুরুর পর পরই মানিকগঞ্জ জেলার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব লিয়াকত আলী মোল্লা ভোট কেন্দ্র ঘুরে ঘুরে পরিদর্শন করেন। ভোট কেন্দ্রের ভিতরের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং নির্বাচনের দায়িত্বে থাকা সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এ সময় অন্যান্য বিজ্ঞ বিচারকবৃন্দ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার জনাব এ. কে. এম. কাইসার সাহেব এক সাক্ষাৎকারে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই তাদের একমাত্র লক্ষ্য। নির্বাচন কমিশনার জনাব শেখ মোহাম্মদ নজরুল ইসলাম ও সুভাষ চন্দ্র রাজবংশী বলেন, নির্বাচনে কারচুপির কোন সুযোগ নেই। এ সময় ভোটারদের ভোট প্রদানে আকৃষ্ট করার জন্য ভোট কেন্দ্রের ভিতর থেকে বার বার মাইকিং করা হচ্ছিল। ভোট কেন্দ্রের ভিতরে প্রধান নির্বাচন কমিশনার সহ ২ জন নির্বাচন কমিশনার ও প্রায় ২০ জন প্রিজাইডিং অফিসার নির্বাচনে দায়িত্ব পালন করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৬০৯ জন ও সংগৃহীত ভোটের সংখ্যা ছিল ৫৪০টি। ভোটারদের সুবিধার জন্য মোট ৮টি বুথে ভোট গ্রহণ করা হয়। কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই ভোটারগণ বিকাল ০৪টা পর্যন্ত তাদের ভোট প্রদান করেন। ভোট গ্রহণ শেষে আধা ঘন্টা বিরতি দিয়ে বিকাল ০৪:৩০ মিনিটে ভোট গণনা শুরু হয়। এ সময় প্রার্থী ও অসংখ্য সমর্থকবৃন্দ কাঙ্ক্ষিত ফলাফলের আশায় ভোট কেন্দ্রের বাহিরে অধীর আগ্রহে অপেক্ষা করেন। ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে দেখা যায় “বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম” মনোনীত প্যানেল সকল পদে বিজয়ী হয়। সভাপতি পদে জনাব মোঃ মোকসেদুর রহমান ২৭৯ ভোট, সহ-সভাপতি পদে জনাব মোঃ আব্দুল জব্বার আলী ৩৩৫ ভোট, সাধারণ সম্পাদক পদে জনাব মোঃ আজাদ হোসেন খান ১৮৬ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে জনাব শাহনাজ পারভীন বাচ্চা ৩০৬ ভোট, অর্থ সম্পাদক পদে মোঃ ফারুক মোল্লা ৩৮১ ভোট, পাঠাগার সম্পাদক পদে জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন ৩৪৫ ভোট, ক্রীড়া সম্পাদক পদে জনাব মুহাম্মদ আরিফ হোসেন লিটন ৩৪১ ভোট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জনাব মোঃ জহিরুল ইসলাম ৩১২ ভোট, হিসাব নিরীক্ষক পদে জনাব মোঃ দেলোয়ার হোসেন ৩৪৮ ভোট ও জনাব মোঃ সেলিম আলদীন ৩৩৪ ভোট, কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে জনাব মোহাম্মদ নাসির উদ্দিন ৩৭৬ ভোট, জনাব মোঃ শাহিনুর রহমান শাহিন ২৮৩ ভোট, জনাব আবুল বাসার ৩৯১ ভোট, জনাব মোঃ মুরাদ হোসেন ২৮১ ভোট ও জনাব মোঃ মোস্তাফিজুর রহমান ৪০৭ ভোট পেয়ে চূড়ান্ত ভাবে বিজয়ী হন। সকল বিজয়ীদের জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন। সকলের জন্য রইল শুভ কামনা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট