1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
শুরু হলো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৭ দিনের ছুটি বীরগঞ্জ পৌর এলাকায় টুংটাং শব্দে মুখর কামারপাড়া, বাড়ছে ঈদ বাজারের চাপ পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমিয়ে দিল শুভেন্দুর সরকার ঘোড়াঘাটে সামনে কোরবানী ঈদে ব্যস্ত হয়ে উঠেছে কামারপল্লী পে স্কেল নিয়ে সরকার চুপ, আসলে পরিকল্পনা কী? ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-৩ ধামরাই উপজেলা সেন্টাল প্রেস ক্লাবের পরিচিতি ও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত চীনে গ্যাস খনিতে বিস্ফোরণ, নিহত-৯০ মাদারীপুর জেলা পুলিশের ‘মাষ্টার প্যারেড’, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩ ৯ম পে স্কেল: এলো আরেক সুখবর মিঠাপুকুরে খামার ছাড়াও হাটে হাটে চলছে কোরবানির পশুর বেচা-কেনা,সংকট নেই উদ্বৃত্ত আছে এখনও ২৩৭১৫ টি পশু জনসচেতনতা বাড়াতে ডিএনসির মাদকবিরোধী প্রচারণা মাদারীপুরে টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকল্পে সামাজিক প্রতিরোধ জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত জুমার দিনের যে ১৫ আমল মহানবী (সা.)-এর জীবনে পাওয়া যায় আজ থেকে ঈদের ফিরতি টিকিট বিক্রি হচ্ছে শিবগঞ্জে প্যান্টের গোপন পকেটে ইয়াবাসহ বাসযাত্রী আটক আজ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের তিন দিনব্যাপী বৈঠক মাগুরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করা হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকরা স্বাধীন ভাবে লিখতে পারেনি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধিঃ

বিএনপির চেয়াররপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদে জিয়ার উপদেষ্টা ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারে নি। আপনারা সব সময় জনগণের পক্ষে থাকবেন, সঠিক তথ্য তুলে ধরবেন আপনাদের লিখনীর মাধ্যমে। আমরা প্রত্যাশা করছি নতুন বাংলাদেশ বিনির্মাণের। আমরা চাই সত্য উদঘাটিত হোক, মিথ্যার যে প্রচারনা ছিল, সেটা থেকে যেন আমরা অব্যাহতি পাই। যখন এম ইলিয়াস আলী নিখোঁজ হন তখন সাংবাদিকরা অনেক প্রতিকুল অবস্থায় থেকে সাংবাদিকরা অনেক ঝুঁকি নিয়ে আমাদেরকে সাপোর্ট করেছিলেন। যখন আমাদের বাড়ী-ঘরে হামলা করা হয়েছিল, তখন আমরা পুলিশ ও প্রশাসনের সাপোর্ট পাইনি। এই সময়ে আমরা মামলা করতে পারিনি। এই দু:সময়ে আমাদেরকে সাংবাদিকরা অনেক সহযোগিতা করেছিল। আমরা আশা রাখি আগামীতে একটি সুষ্ট নির্বাচন হবে এবং সেই নির্বাচনে এই এলাকার জনগণ সিলেট-২(বিশ্বনাথ-ওসমানীনগর-২) আসনে একজন যোগ্য প্রার্থী নির্বাচিত করবেন। আমরা বিএনপি হিসেবে প্রত্যাশা করি, এই অঞ্চলের সবাইকে নিয়ে একটি মানবিক ও দূর্নীতিমুক্ত দেশ গঠন করব। বিএনপি অন্যায়ের পক্ষে নয়, যারা অন্যায় করবে তাদেরকে আইনের হাতে তুলে দিব। আমরা কখনো অপরাধীদের পক্ষ নিয়ে কারো জন্য সুপারিশ করব না। এত দিন পর আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, যাতে সবাই সঠিক কথা বলতে পারেন। আমরা কখনো কোনো চাপ প্রয়োগ করব না।

তিনি গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি এর পর গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদে বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং গোয়ালাবাজারে স্থানীয় জনগণের মেধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা দাবিতে প্রচারপত্র বিতরণ করেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, গোয়ালাবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি নেতা শাহিন মিয়া, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আতাউর রহমান মানিক, সৈয়দ কওছর আহমদ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা যুব দলের আহ্বায়ক ফজল আহমদ জনি, গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মন্নান বক্স, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, বিএনপি নেতা কামরুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব, গোয়ালাবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমদ, যুগ্ম আহ্বায়ক সাহিদ মিয়া, ফয়জুল হক প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট