1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ১১ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়া জেলা পরিষদে ডিএনসি’র জনসচেতনতামূলক কার্যক্রম মির্জাপুরে শিশু কন্যাসহ গৃহবধূ নিখোঁজ, তিনদিনেও মেলেনি সন্ধান রাজাপুরে শিক্ষার্থীদের স্কুল ড্রেস উপহার দিলেন যুবদল নেতা ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-২ দুস্থদের পাশে সংসদ সদস্য শান্ত: ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ মাদারীপুরে প্রাইভেট শিক্ষক ধর্ষণ করলো পাঁচ বছরের শিশু কন্যাকে ভাঙ্গুড়ায় ব্র্যাক ডেইরির উদ্যোগে নারী দুগ্ধ খামারীদের আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন বিজয় আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী মাদারীপুরে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ আটক দুই মাদক কারবারী শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ আটক-১,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নদীতে গোসলে যাওয়ার সময় বিষধর সাপের কামড়ে শ্রীপুরে কৃষকের মৃত্যু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী সপরিবারে যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে আহত করলো নেশাগ্রস্থ স্বামী আমতলীতে একশন এইডের পরিচালনায় জলবায়ু দূষনের প্রতিরোধ কর্মসূচি অনুষ্ঠিত ২১ দিন পর ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু, স্বস্তি জ্বালানি খাতে ঈদের জন্য সাপ্তাহিক ছুটি বাতিল করল সরকার

বোদা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ের বোদা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার (৪ ফ্রেব্রুয়ারি) বোদা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, দলের যতই ত্যাগী নেতা হোক না কেন, সে যদি দলের শৃঙ্খলা ভঙ্গ করে, যার মাধ্যমে দল বিতর্কিত হবে এবং যার মধ্যদিয়ে দলের ইমেজ ক্ষুন্ন হবে, যার মধ্য দিয়ে দলের উপর মানুষের আস্থা কমে যাবে এই সকল নেতাকে আপনারা গ্রহন করবে না। গ্রামে গঞ্জে পৌর এলাকায় ইমেজ তৈরী করতে হবে, জনগণ যাতে মনে করে আগামী দিনে সরকার গঠনে বিএনপি একটি উৎকৃষ্ট দল। তিনি কোন দলের নাম উল্লেখ না করে বলেন, আপনারা ৭১ কে অস্বীকার করতে চান, আবার বলেন, দেশে দুইটা দেশ প্রেমিক সংগঠন আছে। বাংলাদেশ সৃষ্টির জন্য ৭১ জড়িত। ৭১ সালে আপনাদের কি ভূমিকা ছিল। আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন। আমরা যারা বিএনপি করি আমাদের নেতা জিয়াউর রহমান জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষনা ও ৯ নং সেক্টরে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতা যুদ্ধ নিয়ে আপনারা আপনাদের অবস্থান জাতীর কাছে জানান। পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু সম্মেলনের উদ্বোধন করেন। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। বোদা পৌর বিএনপির আহবায়ক আব্দুস সামাদ তারার সভাপতিত্বে সম্মেলন উপলক্ষ্যে অনুষ্ঠিত কর্মী সভার প্রথম অধিবেশনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক অবসর প্রাপ্ত অধ্যক্ষ আফাজুল ইসলাম, বোদা পৌর বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিম্ময়, জেলা যুব দলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সদস্য ইউনুস শেখ, যুগ্ম আহবায়ক সাজ্জাদার রহমান জুয়েল, আবু হাসান মোঃ ওয়াসিউল ইসলাম হাসান, আবু সায়েম।

সময় বোদা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আকতার হোসেন হাসান, যুগ্ম আহবায়ক আসাদুল্লাহ আসাদ, আব্দুল মান্নান, হকিকুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক মহব্বত সহ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলন। এর আগে বোদা পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতা কর্মী মিছিল সহকারে সম্মেলনে অংশ গ্রহণ করেন। জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং বৃক্ষ রোপনের মধ্য দিয়ে অতিথি বৃন্দ বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন। পরে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র‌্যালীটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।  অনুষ্ঠানে গত ছাত্র জনতার ২৪শের আন্দোলনে নিহত ২পরিবারের সদস্যের সম্মানিত করতে উপহার তুলে দেন প্রধান অতিথি।  বোদা পৌর বিএনপির বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। এর আগে ২০০৯ সালে বোদা পৌরসভার সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই কমিটি ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে আব্দুস সামাদ তারা কে আহবায়ক ও দিলরেজা ফেরদৌস চিম্ময়কে সদস্য সচিব করে বোদা পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। এই আহবায়ক কমিটি বোদা পৌর বিএনপির নেতৃত্ব দিয়ে আসছিলেন। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হবে বলে জানা গেছে। দীর্ঘ কয়েক বছর পর ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বিপুল সংখ্যক নেতা কর্মীর অংশ গ্রহনে বোদা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। এর আগে পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের কাউন্সিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় এক মনোজ্ঞ সংগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট