1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে বিশ্ববাজারে তেলের দামে পতন ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,তিন খাদ্য কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

উল্লাপাড়ায় পুলিশ হেফাজতে নির্যাতনের ঘটনায় মামলা দায়ের,দুই থানার ওসিসহ আসামী ১৫

  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টারঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে এক ট্রাক চালক মামলার করেছেন। উল্লাপাড়া থানা ও সলঙ্গা থানার সাবেক ওসিসহ চার পুলিশ কর্মকর্তা ও অজ্ঞাত ১০ পুলিশ সদস্যকে আসামি করে এই মামলা করা হয়েছে।
মামলার বিবরণ:মঙ্গলবার (২৭ জানুয়ারি) সিরাজগঞ্জ আমলী আদালতে ট্রাক চালক রোকন মোল্লা (৩৬) নিজেই মামলাটি দায়ের করেন। তিনি পাবনা জেলার ফরিদপুর থানার নেছরাপাড়া এলাকার রহমত মোল্লার ছেলে।
বাদী পক্ষের আইনজীবী গোলাম হাদী কিরন জানান, আদালত মামলাটি গ্রহণ করে সিরাজগঞ্জের পুলিশ সুপারকে রুজু করার নির্দেশ দিয়েছেন।
অভিযুক্ত ব্যক্তিরা:১. উল্লাপাড়া থানার সাবেক ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম২. সলঙ্গা থানার সাবেক ওসি এনামুল হক৩. সলঙ্গা থানার সাবেক তদন্ত ওসি শেখ তাজউদ্দিন আহমেদ৪. উল্লাপাড়া থানার সাবেক সাব-ইন্সপেক্টর আব্দুস ছালাম৫. সলঙ্গা থানার সাব-ইন্সপেক্টর মনসুর রহমান৬. সলঙ্গা থানার সহকারী সাব-ইন্সপেক্টর আব্দুল কুদ্দুস অজ্ঞাতনামা আরও ৯ পুলিশ সদস্য
ঘটনার বিবরণ:২০২৪ সালের ৫ মে রাত ১টার দিকে বগুড়া থেকে পাবনা যাওয়ার পথে উল্লাপাড়ার কাওয়াক মোড়ে পুলিশের একটি পিকআপ ভ্যানের সঙ্গে রোকন মোল্লার ট্রাকের ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে উল্লাপাড়া থানার তৎকালীন ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম রোকনের দিকে অস্ত্র তাক করেন।
ভয়ে রোকন দ্রুত ট্রাক ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উল্লাপাড়া ও সলঙ্গা থানার পুলিশ তার পিছু নেয়। পরে রাজশাহী-পাবনা মহাসড়কের হরিণচড়া এলাকায় তাকে আটক করে মারধর করা হয়। ওসি আসিফ মুহাম্মদ সিদ্দিকুর ইসলাম তার ডান পায়ে গুলি করেন এবং সলঙ্গা থানায় নিয়ে গিয়ে তিনটি মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়।
পরবর্তীতে তাকে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকার অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়, যেখানে তার ডান পা কেটে ফেলতে হয়।
ভুক্তভোগীর বক্তব্য:রোকন মোল্লা বলেন,ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম আমাকে পঙ্গু করে দিয়েছেন। দীর্ঘদিন কারাগারে থাকার কারণে মামলা করতে পারিনি। জামিনে মুক্তি পেয়ে আমি বিচার চাই।

প্রতিক্রিয়া:অভিযুক্ত ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেছেন, “এই মামলা সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক। আদালতের নির্দেশ:ভিক্টিমের মেডিকেল রিপোর্টের ভিত্তিতে আদালত মামলাটি রুজু করার জন্য সিরাজগঞ্জে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট