1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে বিশ্ববাজারে তেলের দামে পতন ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,তিন খাদ্য কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

সৈয়দপুরে আগুনে পুড়ে ছাই ৪টি পরিবারের স্বপ্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

মোহাম্মদ লাল মিয়া,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর সৈয়দপুরে আগুনে ৯ টি পরিবারের ১১ টি ঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। আসবাবপত্রসহ নগদ টাকা, ধান-চাল, গরু-ছাগলসহ প্রায় ৫০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ৩ টায় উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের দেড়ানী সুতারপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।
আগুনের সূত্রপাত নিয়ে সঠিক কোন তথ্য নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে চুলার আগুন বা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। তবে এলাকার এছামুদ্দীর ছেলে বাচ্চু মামুদের রান্না ঘরেই প্রথম আগুন দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে আশেপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
এতে বাচ্চু মামুদের ৪ টি ঘর, তার ছেলেদের ২ টি ঘর, প্রতিবেশী আছদ্দী মামুদের ছেলে হাফিজুলের ২ টি ও শরিফুলের ১ টি, তছদ্দী মামুদের ছেলে মন্টুর ১ টি ঘর এবং আমদ্দী মামুদের ছেলে ছোবেদ আলীর ১ টি ঘর সকল মালামাল সহ পুড়ে গেছে।
এছাড়া এজামুদ্দীর ছেলে তোফাজ্জল ও এন্দা, মন্টুর ছেলে লিটন ও আকুবুল, নান্টুর ছেলে কালা ও লালের ঘরেও আগুন লেগে আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস দল এসে দীর্ঘ ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় আরও ২০-২৫ টি ঘর আগুন থেকে রক্ষা পেয়েছে। পরে সৈয়দপুর উপজেলা ফায়ার সার্ভিস দলও এসে ফিরে গেছে।
কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী  প্রতিবেদকে বলেন, আগুনের ভয়াবহতা ব্যাপক ছিল তাই মূহুর্তে ৯ টি পরিবারের ১১ টি ঘর পুড়ে গেছে। এসব পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। আমরা প্রাথমিক ভাবে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কম্বল দেয়াসহ শুকনা খাবারের ব্যবস্থা করেছি।
এ অঞ্চলে কয়েকদিন যাবত ব্যাপক শীত বিরাজ করছে। শীতের প্রকোপের মাঝে এমন অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগ গুলোর প্রায় ৪০ জন সদস্য চরম ভোগান্তিতে পড়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট