1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
আজ ফারাক্কা লংমার্চের ৫০ বছর বিশ্ববাজারে সোনার দামে বড় ধস, কারণ একটাই আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, একাধিক কর্মসূচি বালিয়াডাঙ্গীতে ঘরের তালা ভেঙে পিঁয়াজ এর বিজ সহ দুর্ধর্ষ চুরি,ও স্বর্ণাকংকার লুট “মানবাধিকার কারো দান নয়,এটা জন্মগত অধিকার” এই প্রতিপাদ্যে মানবাধিকার সংগঠন মাদারীপুরে আইন সহায়তা কেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার কাজী সাইমুম সিরাজকে আহবায়ক করে’আমরা জুলাই যোদ্ধার’ কমিটি অনুমোদন সিঙ্গাইরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে সাত্তার ফাউন্ডেশন, অনুদান প্রদান ঠাকুগাঁওয়ে খোলা মাঠে পড়ে ছিল এসএসসির ৫০ খাতা বাজারে বেড়েছে সব ধরণের সবজির দাম, অস্বস্তিতে ক্রেতা বালিয়াকান্দিতে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার রাতেই দায়িত্ব বুঝিয়ে দিয়ে অবসরে গেলেন ডিএমপি কমিশনার সরওয়ার ডিএনসির অভিযানে গাঁজাসহ যুবক আটক, কারাদণ্ড পরীক্ষার ফল প্রকাশ,পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবী কোরবানিতে টানা ৭ দিন ছুটি, প্রজ্ঞাপন জারি ঘোড়াঘাটে কৃষি অফিসের উদ্যোগে একদিন ব্যাপী সেমিনার ও বর্ণাঢ্য র‌্যালি ডিএনসির অভিযানে অ্যাম্পুল বুপ্রেনরফাইন উদ্ধার,গ্রেফতার-৩ রংপুরে জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ব্রি- হাইব্রিড ৩ জাতের বোরো ধান ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-২ ট্রাম্প-শি জিনপিং বৈঠক শুরু

লংগদুতে জামায়াতের ত্রান ও শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৩৫৪ বার পড়া হয়েছে
তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামটি) প্রতিনিধিঃ
রাঙামাটির লংগদুতে দরিদ্র ও শীতার্থদের মাঝে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), চট্রগ্রাম বিভাগের অর্থায়নে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলার আয়োজনে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
আজ দুপুরে স্থানীয় একটি মিলনায়তনে এসব ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম ও উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য খ ম মতিউর রহমান।
মাইনীমুখ ইউনিয়ন জামায়াতের আমীর ও উপজেলা এসিসট্যান্ট সেক্রেটারি মাওলানা মোঃ শিহাব উদ্দীনের সভাপতিত্বে ও এসিসট্যান্ট সেক্রেটারী তাজ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ পুর্ব সভায় আরো উপস্থিত ছিলেন বায়তুল মাল সম্পাদক ওছমান গণি শ্রমিক কল্যান ফেডারেশন লংগদু উপজেলা সভাপতি মোঃ মঞ্জুরুল হক,লংগদু ইউনিয়ন নায়েবে আমীর মোঃ আবুবকর, সেক্রেটারি মোঃ আলমগীর হোসেন, মাওলানা আমানুল হক, জুলহাস উদ্দীন, মাহফুজুর রহমানসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জামায়াত মানবতার সেবায় নিয়োজিত আছে। জামায়াত আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। জনগণ যদি জামায়াতকে রাষ্ট্রীয় দায়িত্ব দেয়, তাহলে ঘরে ঘরে সেবা পৌছে যাবে। সেবা নেওয়ার জন্য জনগণকে সরকারী দপ্তরে আসতে হবে না। জামায়াত যে কোন দূর্যোগে জনগণের পাশে দাঁড়ায়। জনগণের সেবা করার সর্বোচ্চ চেষ্টা করে। তিনি জামায়াতের পতাকাতলে সমবেত হয়ে আগামীদিনে কুরআনের সমাজ কায়েমের আন্দোলনকে শক্তিশালী করার উদাত্ত আহবান জানান।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট