1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে বিশ্ববাজারে তেলের দামে পতন ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন,তিন খাদ্য কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা পে স্কেল দুই বছর পেছানোর আনুষ্ঠানিক সুপারিশ,নতুন কৌশলে সরকার কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ

ফুলপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল 

  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

ফয়জুর রহমান,ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগ ১৯ জানুয়ারী রোজ রবিবার বিকাল ৪ ঘটিকার সময় ফুলপুর গ্রীন রোড মোড়ে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এমদাদ হোসেন খান এর সভাপতিত্বে ও ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান এর  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির ১নং সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আবুল বাসার আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আমজাদ সরকার, কুদরত আলী, ফুলপুর পৌর বিএনপির সাবেক সহ সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, নজরুল ইসলাম মাষ্টার, ফুলপুর উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম দুলাল, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আকন্দ,সাবেক সমাজ কল্যান সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক  সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার, পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল হাদী আকন্দ সানোয়ার সহ বিএনপি, যুবদল, কৃষক দল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল,সহ সকল অঙ্গ -সহোযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান  যখন বাংলাদেশের রাষ্ট্র  ক্ষমতায় আসেন তখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এতটা ভঙ্গুর ছিল যে বাংলাদেশের জনগণ, দুবেলা দুমুঠো খাবার যোগাতে পারত না, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষ যাতে দুবেলা দমুঠো মোটা ভাত খেতে পারে ও মোটা কাপড় পরিধান করতে পারে সেই লক্ষ্যে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে, বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেন,তিনি বাংলাদেশের কৃষকদের ভাগ্য পরিবর্তন করতে ও দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে খাল খনন কর্মসূচি সহ বিভিন্ন প্রকার কর্মপরিকল্পনা গ্রহণ করেন।
তিনি আরও বলেন বর্তমান সরকারের মধ্যে এখনো সৈরচার এর দুসররা রয়ে গেছে, যার এখনো বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে, কিন্তুু বর্তমান সরকার তাদের বিরুদ্ধে কোন কঠোর পদক্ষেপ গ্রহণ করছে না, বর্তমানে দেশের যেই পরিস্থিতি এতে আমার মনে হয়  আমার মনে হয় বর্তমানে যে দেশে একটি স্লোগান চলছে দিল্লি না ঢাকা,  অল্প দিনের মধ্যেই এমন স্লোগান হতে পারে যে  সংস্কার না নির্বাচন,।
 তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে আপনাদের কলম কে পরিচালনা করবেন, যে অন্যায় করবে সে যেই হোক না কেন এমনকি  আমিও যদি কোন অন্যায়ের সাথে জড়িত থাকি আমার বিরুদ্ধেও আপনারা লিখবেন। তিনি বলেন আমাদের এই এলাকার রাস্তা দিয়েই বিভিন্ন রকম মাদকদ্রব্য চোরা চালান প্রতিনিয়তই ঘটছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই বিষয়ে অনেক সাংবাদিকই তাদের কলম চালাচ্ছে না। আমি আশা করব সাংবাদিকগণ সব সময়ই সকল অন্যায়ের বিরুদ্ধে আপনাদের কলম চালাবেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট