1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নতুন টেলিফিল্ম ‘বোনের প্রতিশোধের আগুন’ নিয়ে ফিরছেন চিত্রনায়িকা একা সরাইলে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত,অংশ নিল ১ হাজার শিক্ষার্থী বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব,শীর্ষে প্রিয়াঙ্কা আওয়ামী লীগ সরকারের সময় আর্থিক প্রতিষ্ঠান ছিল‘দুর্নীতির দুষ্টচক্রের হাতে’: রাষ্ট্রপতি টেস্ট থেকে অবসরের দিনক্ষণ জানালেন মুশফিকুর রহিম ফুলবাড়ীতে উদ্যোক্ততা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বড়ইয়ায় খেয়াঘাট-হাটবাজারের ইজারা মওকুফের প্রতিশ্রুত হারুন আর রশীদ নান্দাইলে রাজনৈতিক বিরোধের জেরে মাহফিলে ওয়াজ না করেই ফিরে গেলেন মুজিবুর রহমান চাটগামী নতুন ঝড়ের শঙ্কায় গাজায় মানবিক বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৩ লাখ ফিলিস্তিনি ডিসেম্বরে এক দিনের ছুটি নিলেই টানা চার দিন অবকাশের সুযোগ মাদারীপুরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ”আসক”এর আলোচনা সভা অনুষ্ঠিত ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের নেতৃত্বে গোবিন্দগঞ্জে উন্নয়নে নতুন গতি ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ,আটক-১ গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় এবার বিজিবির মামলা,আসামি ৫০০৮ জন তিন বছর পর মুম্বাইয়ের অধিনায়কত্বে ফিরছেন রোহিত শর্মা আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ চলতি অর্থবছরে ২ লাখ ৫৬ হাজার ইমাম মুয়াজ্জিন ও খাদেম পাবেন সরকারি সম্মানী ভাতা যেসব আমলে ফেরেশতারা মুমিনের জন্য দোয়া করেন ফুলবাড়ীতে সিসিডিবির সমান আওয়াজ প্রকল্পের উদ্যোগে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত এ্যানি-টুকুসহ ৫ নেতা নতুন দায়িত্বে গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের উপমন্ত্রীসহ নিহত ১০,পাল্টা জবাবের হুঁশিয়ারি কাজীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মিঠাপুকুরে প্রধান শিক্ষকের গোপনে কমিটি গঠন সহ অনিয়ম দূর্নীতির তদন্তে সততা পাওয়া গেছে ফুলবাড়ীতে আওয়ামী লীগের দুই কর্মী আটক ঐক্যের ভিত্তিতেই শ্রমিকদের জন্য মজুরি কাঠামো নির্ধারণ: মাহদী আমিন

বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব,শীর্ষে প্রিয়াঙ্কা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

বলিউডে তারকাদের জনপ্রিয়তা ও অভিনয়দক্ষতার পাশাপাশি সিনেমাপ্রতি তাঁদের পারিশ্রমিক নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে। ২০২৬ সালের হিসাব অনুযায়ী, ভারতীয় অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন প্রিয়াঙ্কা চোপড়া। দেশের বাইরে বসবাস করলেও প্রতি সিনেমায় তাঁর পারিশ্রমিক ৩০ থেকে ৪০ কোটি রুপি পর্যন্ত বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নুবিয়া ম্যাগাজিনের এক প্রতিবেদনে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এতে প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি রয়েছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, ক্যাটরিনা কাইফ, কঙ্গনা রানাউত ও কারিনা কাপুর। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে তাঁদের পারিশ্রমিকের আনুমানিক পরিমাণ নির্ধারণ করা হয়েছে। তবে এসব অর্থের অঙ্ক সংশ্লিষ্ট অভিনেত্রীদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

তালিকার শীর্ষে থাকা প্রিয়াঙ্কা চোপড়া দীর্ঘ বিরতির পর এসএস রাজামৌলির ‘বারাণসী’ সিনেমার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন। এতে মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে অভিনয় করবেন তিনি। সিনেমাটিতে মান্দাকিনি চরিত্রে দেখা যাবে তাঁকে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ সিনেমার জন্য প্রিয়াঙ্কার পারিশ্রমিক ৩০ কোটি রুপি। তবে নুবিয়া ম্যাগাজিনের হিসাব বলছে, সাম্প্রতিক সময়ে তাঁর পারিশ্রমিক ৪০ কোটি রুপি পর্যন্ত পৌঁছাতে পারে।

পারিশ্রমিকের তালিকায় প্রিয়াঙ্কার পরের অবস্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাট। দুজনই সিনেমাপ্রতি প্রায় ৩০ কোটি রুপি পারিশ্রমিক নেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় অভিনয় করতে দেখা যাবে দীপিকাকে।

এদিকে ‘স্ত্রী’ সিনেমার সাফল্যের পর দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পাওয়া শ্রদ্ধা কাপুরের পারিশ্রমিক সিনেমাপ্রতি ২৫ থেকে ৩০ কোটি রুপি বলে জানা গেছে। অন্যদিকে ক্যাটরিনা কাইফ নেন ১৫ থেকে ২১ কোটি রুপি।

তালিকায় স্থান পেয়েছেন অভিনেত্রী ও রাজনীতিক কঙ্গনা রানাউতও। নুবিয়া ম্যাগাজিনের প্রতিবেদন অনুসারে, সিনেমাপ্রতি তাঁর পারিশ্রমিক প্রায় ৩০ কোটি রুপি। আর কারিনা কাপুরের পারিশ্রমিক আনুমানিক ১৮ কোটি রুপি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট