1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ড, জ্বালাও-পোড়াও,খুন-জখমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল নতুন টেলিফিল্ম ‘বোনের প্রতিশোধের আগুন’ নিয়ে ফিরছেন চিত্রনায়িকা একা সরাইলে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত,অংশ নিল ১ হাজার শিক্ষার্থী বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব,শীর্ষে প্রিয়াঙ্কা আওয়ামী লীগ সরকারের সময় আর্থিক প্রতিষ্ঠান ছিল‘দুর্নীতির দুষ্টচক্রের হাতে’: রাষ্ট্রপতি টেস্ট থেকে অবসরের দিনক্ষণ জানালেন মুশফিকুর রহিম ফুলবাড়ীতে উদ্যোক্ততা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বড়ইয়ায় খেয়াঘাট-হাটবাজারের ইজারা মওকুফের প্রতিশ্রুত হারুন আর রশীদ নান্দাইলে রাজনৈতিক বিরোধের জেরে মাহফিলে ওয়াজ না করেই ফিরে গেলেন মুজিবুর রহমান চাটগামী নতুন ঝড়ের শঙ্কায় গাজায় মানবিক বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৩ লাখ ফিলিস্তিনি ডিসেম্বরে এক দিনের ছুটি নিলেই টানা চার দিন অবকাশের সুযোগ মাদারীপুরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ”আসক”এর আলোচনা সভা অনুষ্ঠিত ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের নেতৃত্বে গোবিন্দগঞ্জে উন্নয়নে নতুন গতি ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ,আটক-১ গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় এবার বিজিবির মামলা,আসামি ৫০০৮ জন তিন বছর পর মুম্বাইয়ের অধিনায়কত্বে ফিরছেন রোহিত শর্মা আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ চলতি অর্থবছরে ২ লাখ ৫৬ হাজার ইমাম মুয়াজ্জিন ও খাদেম পাবেন সরকারি সম্মানী ভাতা যেসব আমলে ফেরেশতারা মুমিনের জন্য দোয়া করেন ফুলবাড়ীতে সিসিডিবির সমান আওয়াজ প্রকল্পের উদ্যোগে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত এ্যানি-টুকুসহ ৫ নেতা নতুন দায়িত্বে গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের উপমন্ত্রীসহ নিহত ১০,পাল্টা জবাবের হুঁশিয়ারি কাজীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মিঠাপুকুরে প্রধান শিক্ষকের গোপনে কমিটি গঠন সহ অনিয়ম দূর্নীতির তদন্তে সততা পাওয়া গেছে ফুলবাড়ীতে আওয়ামী লীগের দুই কর্মী আটক

সরাইলে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত,অংশ নিল ১ হাজার শিক্ষার্থী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাদল মিয়া,সরাইল প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেধা বিকাশ বৃত্তি সংস্থার ২০২৬ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পাঁচটি ইউনিয়নের ২০টি কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষার কেন্দ্র হিসেবে অরুয়াইল ফুলকলি কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুল এবং অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজের শ্রেণিকক্ষ ব্যবহার করা হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক ও ফুলকলি কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের অধ্যক্ষ কাজী আবদুল হামীম (রিপন) জানান, শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় ফুলকলি কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলে সবার আসনের ব্যবস্থা করা সম্ভব হয়নি। এ কারণে কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজকেও পরীক্ষার ভেন্যু করা হয়। পরীক্ষা পরিচালনায় কলেজের প্রভাষক জালাল উদ্দিন শরীফ ও স্বপ্ন মিয়া সহযোগিতা করেন।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকেরা কেন্দ্রের পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, মনোরম পরিবেশে সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে ও মনোযোগের সঙ্গে পরীক্ষায় অংশ নিতে পেরেছে। পরীক্ষা চলাকালে কোনো ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হয়নি।

আয়োজকেরা আশা করছেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে এবং তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়তা করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট