1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ড, জ্বালাও-পোড়াও,খুন-জখমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল নতুন টেলিফিল্ম ‘বোনের প্রতিশোধের আগুন’ নিয়ে ফিরছেন চিত্রনায়িকা একা সরাইলে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত,অংশ নিল ১ হাজার শিক্ষার্থী বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব,শীর্ষে প্রিয়াঙ্কা আওয়ামী লীগ সরকারের সময় আর্থিক প্রতিষ্ঠান ছিল‘দুর্নীতির দুষ্টচক্রের হাতে’: রাষ্ট্রপতি টেস্ট থেকে অবসরের দিনক্ষণ জানালেন মুশফিকুর রহিম ফুলবাড়ীতে উদ্যোক্ততা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বড়ইয়ায় খেয়াঘাট-হাটবাজারের ইজারা মওকুফের প্রতিশ্রুত হারুন আর রশীদ নান্দাইলে রাজনৈতিক বিরোধের জেরে মাহফিলে ওয়াজ না করেই ফিরে গেলেন মুজিবুর রহমান চাটগামী নতুন ঝড়ের শঙ্কায় গাজায় মানবিক বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৩ লাখ ফিলিস্তিনি ডিসেম্বরে এক দিনের ছুটি নিলেই টানা চার দিন অবকাশের সুযোগ মাদারীপুরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ”আসক”এর আলোচনা সভা অনুষ্ঠিত ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের নেতৃত্বে গোবিন্দগঞ্জে উন্নয়নে নতুন গতি ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ,আটক-১ গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় এবার বিজিবির মামলা,আসামি ৫০০৮ জন তিন বছর পর মুম্বাইয়ের অধিনায়কত্বে ফিরছেন রোহিত শর্মা আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ চলতি অর্থবছরে ২ লাখ ৫৬ হাজার ইমাম মুয়াজ্জিন ও খাদেম পাবেন সরকারি সম্মানী ভাতা যেসব আমলে ফেরেশতারা মুমিনের জন্য দোয়া করেন ফুলবাড়ীতে সিসিডিবির সমান আওয়াজ প্রকল্পের উদ্যোগে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত এ্যানি-টুকুসহ ৫ নেতা নতুন দায়িত্বে গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের উপমন্ত্রীসহ নিহত ১০,পাল্টা জবাবের হুঁশিয়ারি কাজীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মিঠাপুকুরে প্রধান শিক্ষকের গোপনে কমিটি গঠন সহ অনিয়ম দূর্নীতির তদন্তে সততা পাওয়া গেছে ফুলবাড়ীতে আওয়ামী লীগের দুই কর্মী আটক

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ড, জ্বালাও-পোড়াও,খুন-জখমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্তৃক গোপালগঞ্জ, নড়াইল,ঢাকা,গাজীপুর,ফরিদপুর,মাদারীপুর সহ দেশের বিভিন্ন জেলায় সন্ত্রাসী কর্মকান্ড, অগ্নিসন্ত্রাস করে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা,থানা, হাসপাতাল, অফিস সহ সরকারী-বেসরকারী স্থাপনা ভাঙ্চুর করা, যানবাহনে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা, বিএনপি’র নেতা-কর্মীদের উপর আক্রমণ করে তাদের হত্যা করা,আইন-শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ ইত্যাদি ধ্বংসাত্মক ও দেশবিরোধী বেআইনি কর্মকান্ডের বিরুদ্ধে মাদারীপুর জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ-মিছিলের আয়োজন করা হয়। আজ শনিবার তাদের উক্ত তাদের উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রাজৈর মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য সচিব জাহান্দার আলী মিয়া (এমপি)। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক এ্যাডভোকেট জাফর আলী মিয়া,যুগ্ম- আহবায়ক মিজানুর রহমান মুরাদ,এ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু,সদর উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট গুলজার আহম্মেদ চিশতী,পৌর বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট শরীফ সাইফুল কবীর,স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি এ্যাডভোকেট মাসুদ পারভেজ, বিএনপি নেতা মোফাজ্জেল হোসেন মফা খান, মর্তুজা আলম ঢালী, লাভলু হাওলাদার, রফিক মাদবর, আসাদুজ্জামান কিচলু খান, জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী, সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, ছাত্রদল নেতা মেহেদী হাসান জাকির, কামরুল হাসান, ইকবাল হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমর্থকেরা। প্রতিবাদ মিছিল শেষে প্রধান অতিথি এমপি জাহান্দার আলী মিয়া সহ অন্যান্য বক্তারা বলেন,আগুন সন্ত্রাসী আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ কোনো রাজনৈতিক দল নয়- এরা একটি সন্ত্রাসী গোষ্ঠী। তাদের কাজই হলো জনগনের জানমালের ক্ষয়ক্ষতি করা, লুটপাট-পাচার করা, আগুনে পুড়িয়ে যানবাহন ধ্বংস করা,মানুষ হত্যা করা, গুম-খুন করা, ফ্যাসিবাদ কায়েম করা। তিনি আরও বলেন, সম্প্রতি গোপালগঞ্জ সহ দেশের অনেক জেলায় তারা বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে, বিএনপি’র নেতা-কর্মীদের গুলি করে হত্যা করেছে,পেট্রোল বোমা মেরে জনগনের জানমালের ব্যাপক ক্ষতি সাধন করেছে। তাদের সন্ত্রাসী কর্মকান্ডের সীমা সকল কিছুকে অতিক্রম করেছে। তাদের আর কোনো প্রকার ছাড় দিবে না বিএনপি সহ দেশের অন্যান্য গনতান্ত্রিক রাজনৈতিক দল ও এদেশের সাধারণ মানুষ । সকল ক্ষেত্রে তাদের রাজনৈতিকভাবে রাজপথে মোকাবেলা করা হবে। সেজন্য তিনি সকল নেতা-কর্মী- সমর্থকদের রাজপথ সহ সর্বত্র প্রস্তুত ও সজাগ থাকার আহবান জানান। তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিনষ্টকারী এই সন্ত্রাসী দলকে আর এদেশের মানুষ প্রশ্রয় দেবে না, তাদের রাজনীতি করার আর কোনো অধিকার নাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট