ষ্টাফ রিপোর্টারঃ
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্তৃক গোপালগঞ্জ, নড়াইল,ঢাকা,গাজীপুর,ফরিদপুর,মাদারীপুর সহ দেশের বিভিন্ন জেলায় সন্ত্রাসী কর্মকান্ড, অগ্নিসন্ত্রাস করে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা,থানা, হাসপাতাল, অফিস সহ সরকারী-বেসরকারী স্থাপনা ভাঙ্চুর করা, যানবাহনে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা, বিএনপি'র নেতা-কর্মীদের উপর আক্রমণ করে তাদের হত্যা করা,আইন-শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ ইত্যাদি ধ্বংসাত্মক ও দেশবিরোধী বেআইনি কর্মকান্ডের বিরুদ্ধে মাদারীপুর জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ-মিছিলের আয়োজন করা হয়। আজ শনিবার তাদের উক্ত তাদের উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রাজৈর মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা বিএনপি'র সদস্য সচিব জাহান্দার আলী মিয়া (এমপি)। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র আহবায়ক এ্যাডভোকেট জাফর আলী মিয়া,যুগ্ম- আহবায়ক মিজানুর রহমান মুরাদ,এ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু,সদর উপজেলা বিএনপি'র সভাপতি এ্যাডভোকেট গুলজার আহম্মেদ চিশতী,পৌর বিএনপি'র সভাপতি এ্যাডভোকেট শরীফ সাইফুল কবীর,স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি এ্যাডভোকেট মাসুদ পারভেজ, বিএনপি নেতা মোফাজ্জেল হোসেন মফা খান, মর্তুজা আলম ঢালী, লাভলু হাওলাদার, রফিক মাদবর, আসাদুজ্জামান কিচলু খান, জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী, সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, ছাত্রদল নেতা মেহেদী হাসান জাকির, কামরুল হাসান, ইকবাল হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমর্থকেরা। প্রতিবাদ মিছিল শেষে প্রধান অতিথি এমপি জাহান্দার আলী মিয়া সহ অন্যান্য বক্তারা বলেন,আগুন সন্ত্রাসী আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ কোনো রাজনৈতিক দল নয়- এরা একটি সন্ত্রাসী গোষ্ঠী। তাদের কাজই হলো জনগনের জানমালের ক্ষয়ক্ষতি করা, লুটপাট-পাচার করা, আগুনে পুড়িয়ে যানবাহন ধ্বংস করা,মানুষ হত্যা করা, গুম-খুন করা, ফ্যাসিবাদ কায়েম করা। তিনি আরও বলেন, সম্প্রতি গোপালগঞ্জ সহ দেশের অনেক জেলায় তারা বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে, বিএনপি'র নেতা-কর্মীদের গুলি করে হত্যা করেছে,পেট্রোল বোমা মেরে জনগনের জানমালের ব্যাপক ক্ষতি সাধন করেছে। তাদের সন্ত্রাসী কর্মকান্ডের সীমা সকল কিছুকে অতিক্রম করেছে। তাদের আর কোনো প্রকার ছাড় দিবে না বিএনপি সহ দেশের অন্যান্য গনতান্ত্রিক রাজনৈতিক দল ও এদেশের সাধারণ মানুষ । সকল ক্ষেত্রে তাদের রাজনৈতিকভাবে রাজপথে মোকাবেলা করা হবে। সেজন্য তিনি সকল নেতা-কর্মী- সমর্থকদের রাজপথ সহ সর্বত্র প্রস্তুত ও সজাগ থাকার আহবান জানান। তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিনষ্টকারী এই সন্ত্রাসী দলকে আর এদেশের মানুষ প্রশ্রয় দেবে না, তাদের রাজনীতি করার আর কোনো অধিকার নাই।
মোঃ কামরুজ্জামান মিলন
সম্পাদক ও প্রকাশক কর্তৃক তুহিন প্রিন্টিং প্রেস ফকিরাপুল ঢাকা থেকে মুদ্রিত।
মোবাইল: ০১৯২৭-৩০২৮৫২/০১৭৫০-৬৬৭৬৫৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত