1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ,আটক-১ গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় এবার বিজিবির মামলা,আসামি ৫০০৮ জন তিন বছর পর মুম্বাইয়ের অধিনায়কত্বে ফিরছেন রোহিত শর্মা আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ চলতি অর্থবছরে ২ লাখ ৫৬ হাজার ইমাম মুয়াজ্জিন ও খাদেম পাবেন সরকারি সম্মানী ভাতা যেসব আমলে ফেরেশতারা মুমিনের জন্য দোয়া করেন ফুলবাড়ীতে সিসিডিবির সমান আওয়াজ প্রকল্পের উদ্যোগে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত এ্যানি-টুকুসহ ৫ নেতা নতুন দায়িত্বে গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের উপমন্ত্রীসহ নিহত ১০,পাল্টা জবাবের হুঁশিয়ারি কাজীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মিঠাপুকুরে প্রধান শিক্ষকের গোপনে কমিটি গঠন সহ অনিয়ম দূর্নীতির তদন্তে সততা পাওয়া গেছে ফুলবাড়ীতে আওয়ামী লীগের দুই কর্মী আটক ঐক্যের ভিত্তিতেই শ্রমিকদের জন্য মজুরি কাঠামো নির্ধারণ: মাহদী আমিন ঢাকা দখলের হুমকির জবাবে রিজভী: আমরা কি আমলকী চুষব? গোপালগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও প্রদর্শনী অনুষ্ঠিত সখীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন,বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিজিবির অভিযানে ২ হাজার পিস ভারতীয় ট্যাবলেট জব্দ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী,দেওয়া হবে ২৩ পদক বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম মাদারীপুরের শিবচরে জেলা এনসিপি নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি কাজিপুরের কৃতী সন্তান আনোয়ারুল ইসলাম রংপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের ৩য় দিন সম্পন্ন

ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ,আটক-১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুরের ফুলবাড়ীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শাকিল ইসলাম ওরফে সাকিব (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আসামি করে থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। মামলার অপর আসামি পলাতক রয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী নিজে বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলাটি করেন। পরে ওই রাতেই উপজেলার আলাদীপুর ইউনিয়নের সিন্দুরহাটা আবাসন এলাকার নিজ বাড়ি থেকে শাকিলকে আটক করে পুলিশ। তিনি ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর রাত ১১টার দিকে ওই গৃহবধূ বাড়িতে টেলিভিশন দেখছিলেন। এ সময় তাঁর স্বামী বাড়িতে না থাকার সুযোগে শাকিলসহ দুই যুবক কৌশলে টিনের দরজা খুলে ঘরে প্রবেশ করেন। পরে জোরপূর্বক মুখ চেপে ধরে তাঁকে ধর্ষণ করে পালিয়ে যান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর লোকলজ্জার ভয়ে বিষয়টি কাউকে জানাননি ওই নারী। পরে তাঁর মুখ ও শরীরে আঁচড়ের চিহ্ন দেখে পরিবারের সদস্যরা জানতে চাইলে তিনি তাঁদের কাছে ঘটনার বিবরণ দেন। এরপর থানায় মামলা করেন তিনি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী নিজে বাদী হয়ে দুজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন। মামলার সূত্র ধরে শাকিল ইসলাম ওরফে সাকিবকে আটক করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। পুলিশ জানিয়েছে, আটক শাকিলকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট