1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে জেলা এনসিপি নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি কাজিপুরের কৃতী সন্তান আনোয়ারুল ইসলাম রংপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের ৩য় দিন সম্পন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গণশুনানি,চিঠি পাচ্ছে সব রাজনৈতিক দল গ্রামীণ ব্যাংকে হামলার অভিযোগ,আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি নাহিদের মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না মাহির পল্লী বিদ্যুতের সক্ষমতা বাড়াতে ১৩ হাজার কোটি টাকার প্রকল্প নিয়ামতপুরে গভীর রাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কাঠের স,মিল,নিঃস্ব মালিক গাজীপুররের কোনাবাড়ীতে শ্রমিক আন্দোলন ও সড়ক অবরোধ বালিয়াডাঙ্গীতে মোটরবাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হাড়িয়ে আহত মুন্না ও মিলন নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও যুবলীগের দুই জন আটক ম্যানেজিং কমিটির সভাপতি পদের যোগ্যতা নির্ধারণ,পরিপত্র জারি সিরাজগঞ্জে আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা সাইবার নিরাপত্তায় সম্ভাবনার নতুন দিগন্ত গড়ছেন পিরোজপুরের ইয়াসিন হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি শিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান চালিয়ে ট্রান্সফরমার চোর আটক রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের চাপ ঢাকাসহ ৭ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন কেন্দুয়ায় জরিমানাতেও থামছে না হিমালয় ফিলিং স্টেশনের অনিয়ম,১ লাখ টাকা জরিমানা হাকিমপুরের হিলিতে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামা তাজেল গ্রেফতার পোশাক শ্রমিকদের মজুরি প্রস্তাব জমা মালিকপক্ষের,অঙ্ক প্রকাশে অনীহা বোর্ডের পার্বতীপুরে টাপেন্টাডলসহ নারী আটক,নগদ অর্থ ৪৩ হাজার ৬৩০ টাকা ও ৮টি মোবাইল ফোন জব্দ বাংলাদেশ পুলিশে বড় আকারের জনবল নিয়োগ বিজ্ঞপ্তি গোবিন্দগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস পালিত

মাদারীপুরের শিবচরে জেলা এনসিপি নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর জেলা এনসিপি’র সদস্য সচিব ইয়াজ্জেম হোসেন নোমান এর উপর শিবচর উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ সোহেল রানা ও তার সঙ্গীয় লোকজন কর্তৃক হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালনের পাশাপাশি মাদারীপুর জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার- কে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ দুপুরে জেলা এনসিপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যৌথভাবে এই কর্মসূচী পালন করে। এসময় তাদের উল্লেখিত দলীয় নেতার উপর গত ১৮ ই নভেম্বর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিকান্দিতে শিবচর উপজেলা বিএনপি’র উল্লেখিত নেতা কর্তৃক উদ্দেশ্যপ্রণোদিতভাবে অতর্কিতে হামলা, শারিরীক নির্যাতন ও হ্যানস্থার প্রতিবাদে তারা এই কর্মসূচীর আয়োজন করেন। এর আগেও তারা একই দাবিতে গত ২১ শে নভেম্বর শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরে জেলা শহরে সংবাদ সম্মেলন করেছিলেন কিন্তু উক্ত হামলায় কোনো ন্যায়বিচার পাননি মর্মে বক্তব্য প্রদান করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় মানবন্ধন থেকে ঘটনার সঠিক তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে আল্টিমেটাম ঘোষণা করে তারা বলেন, ২৪ ঘন্টার মধ্যে উক্ত ঘটনার ন্যায়বিচার না পেলে তারা শিবচর থানা ঘেরাও কর্মসূচী সহ ঢাকা-ভাঙ্গা মহাসড়ক অবরোধ করতে বাধ্য হবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক রাজু আহম্মেদ,যুগ্ম সদস্য সচিব লায়ন আহম্মেদ আলমগীর,প্রচার সম্পাদক ইকতিয়ার আহম্মেদ,জেলা যুবশক্তির আহবায়ক রিসাদ রাব্বি, সদর উপজেলার আহবায়ক শাহারিয়ার মনির,এনসিপি’র সদর উপজেলার সিনিয়র যুগ্ম-আহবায়ক জাকির মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য যে,এনসিপি’র জেলার আহবায়ক মনিরুল ইসলাম তুষার ভূইয়া এসময় সৌদি আরবে ওমরাহ হজ্বে থাকায় তিনি মোবাইল কলে অনুষ্ঠানে একাত্মতা ঘোষণা করেন। এ ব্যাপারে শিবচর থানার ওসি মোঃ কামাল হোসেনের কাছে টেলিফোন কলে জানতে চাইলে তিনি জানান,এনসিপির লিখিত অভিযোগ তারা পেয়েছেন,ঘটনার ছায়া তদন্ত চলছে,সুষ্ঠু তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে শিবচর উপজেলার বিএনপি’র সদস্য সচিব সোহেলরানা মুঠোফোনে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। তনি বলেন এসব অভিযোগ ভিত্তিহীণ,প্রতিহিংসামূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে,আসল সত্য তদন্তেই বেরিয়ে আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট