1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার নিরাপত্তায় সম্ভাবনার নতুন দিগন্ত গড়ছেন পিরোজপুরের ইয়াসিন হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি শিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান চালিয়ে ট্রান্সফরমার চোর আটক রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের চাপ ঢাকাসহ ৭ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন কেন্দুয়ায় জরিমানাতেও থামছে না হিমালয় ফিলিং স্টেশনের অনিয়ম,১ লাখ টাকা জরিমানা হাকিমপুরের হিলিতে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামা তাজেল গ্রেফতার পোশাক শ্রমিকদের মজুরি প্রস্তাব জমা মালিকপক্ষের,অঙ্ক প্রকাশে অনীহা বোর্ডের পার্বতীপুরে টাপেন্টাডলসহ নারী আটক,নগদ অর্থ ৪৩ হাজার ৬৩০ টাকা ও ৮টি মোবাইল ফোন জব্দ বাংলাদেশ পুলিশে বড় আকারের জনবল নিয়োগ বিজ্ঞপ্তি গোবিন্দগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস পালিত গোপালগঞ্জে সাবেক কাউন্সিলর আল-আমিনের নেতৃত্বে বিশাল মিছিল জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন নিয়ে বিরোধ, চুক্তি ছাড়াই শেষ কপ-৩১ পাঁচ প্রভাবশালী দেশের দূতের সঙ্গে বৈঠক, এরপরই ঢাকা ছাড়ছেন খলিলুর রহমান টেলিভিশনের গণ্ডি পেরিয়ে মঞ্চে নুসরাত লিয়ার বাজিমাত আশুলিয়ায় কসাই মতি আটক,ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ আবারও যুক্তরাষ্ট্রে বসছে কোপা আমেরিকার আসর অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অধ্যক্ষ মজনু হাওলাদারের “আমার জেল জীবন”বইয়ের মোড়ক উন্মোচন রংপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষে প্যারেড অনুষ্ঠিত লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-২ আফগানিস্তানকে ধসিয়ে দিল বাংলাদেশ ইরানি ড্রোন হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় আগুন আজ শুরু হচ্ছে সাত দিনব্যাপী জাতীয় এসএমই পণ্যমেলা,উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিজিবি’র অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-১ মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি শিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

ইরানে হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশনের অভিযোগে সংগীতশিল্পী পারাস্তু আহমাদি ও তার দলের চার সদস্যকে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে। জনসমক্ষে নারীদের পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে দেওয়া এ শাস্তি দেশটিতে হিজাব আইন কঠোরভাবে কার্যকরের সরকারি অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) সংগীতশিল্পী ও তার সহযোগীদের আইনজীবী এ তথ্য জানান। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম আল মনিটরের প্রতিবেদনে বলা হয়, ইরানের সংস্কারপন্থী সংবাদমাধ্যম এমতেদাদ আইনজীবী মোস্তফা নিলির বরাত দিয়ে জানিয়েছে, পারাস্তু আহমাদি ও তার চার সহযোগী প্রত্যেককে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে। জনসমক্ষে অশালীন আচরণ এবং অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু প্রকাশের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের এ সাজা দেওয়া হয়।

আইনজীবী দলের এক সদস্য জানান, আহমাদি, কনসার্টে অংশ নেওয়া তিন সংগীতশিল্পী এবং গায়িকার প্রযোজককে পবিত্র নগরী কোমে এ শাস্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের ওপর দুই বছরের ভ্রমণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

২০২৪ সালের ডিসেম্বরে কোম শহরে হিজাব ছাড়াই কনসার্টে অংশ নেন ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি। ওই অনুষ্ঠানে তার পরনে ছিল হাতাকাটা পোশাক। এ সময় তিনি ঐতিহ্যবাহী ইরানি গান পরিবেশন করেন। কনসার্টের ভিডিও এখনো তার ইউটিউব চ্যানেলে রয়েছে। ভিডিওটি ৩৩ লাখের বেশি বার দেখা হয়েছে। বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৭৭ হাজারের বেশি।

অনুষ্ঠানের পরপরই ২০২৪ সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়। তবে অল্প সময়ের মধ্যেই মুক্তি পান তিনি। পরবর্তী সময়ে গত জুনে তাকে প্রথম দোষী সাব্যস্ত করা হয়। সেপ্টেম্বরে সেই রায় বহাল রাখা হয়।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরানে জনসমক্ষে নারীদের চুল ঢেকে রাখা এবং ঢিলেঢালা পোশাক পরা আইনত বাধ্যতামূলক। তবে সব সময় একই মাত্রায় এ আইন কার্যকর করা হয়নি। বিশেষ করে ২০২২ সালের পর থেকে হিজাববিধি অমান্য করে নারীদের জনসমক্ষে চলাচলের প্রবণতা বেড়েছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে অনেক নারীকে হিজাব ছাড়াই চলাফেরা করতে দেখা যাচ্ছে।

২০২২ সালে যথাযথভাবে হিজাব না পরার অভিযোগে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এরপর হিজাব আইন নিয়ে সরকার ও সাধারণ মানুষের বিরোধ আরও প্রকাশ্যে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেক নারী হিজাব ছাড়া নিজেদের ছবি প্রকাশ করছেন।

এদিকে ইরানের পার্লামেন্টের সাবেক স্পিকার গোলাম-আলী হাদ্দাদ-আদেল গত সেপ্টেম্বরে জানিয়েছিলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ নিজেদের ইচ্ছামতো হিজাব আইন কঠোরভাবে কার্যকর করতে পারছে না। তবে যুদ্ধ শুরুর আগেই আইন অমান্যের প্রবণতা বাড়তে শুরু করেছিল। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরেও দেশটিতে ক্রমবর্ধমানসংখ্যক নারীকে হিজাব ছাড়া জনসমক্ষে চলাফেরা করতে দেখা যাওয়ার খবর প্রকাশিত হয়েছিল।

অন্যদিকে, গত এক বছরে ইরানি কর্মকর্তারা হিজাব আইন কার্যকরে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। গত অক্টোবরের শেষ দিকে তেহরানের সরকারি কৌঁসুলি আলী সালেহি হিজাবসংক্রান্ত বিধি বাস্তবায়নে ব্যর্থ সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। সরকারের শালীনতা ও হিজাব টাস্কফোর্সের এক বৈঠকে তিনি এ সতর্কবার্তা দেন।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে ইরানের এক কর্মকর্তা জানিয়েছিলেন, নারীদের হিজাব আইন মেনে চলা নিশ্চিত করতে তেহরান প্রদেশে ৮০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এ বাহিনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিচার বিভাগের কর্মকর্তারাও রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট