1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
টেলিভিশনের গণ্ডি পেরিয়ে মঞ্চে নুসরাত লিয়ার বাজিমাত আশুলিয়ায় কসাই মতি আটক,ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ আবারও যুক্তরাষ্ট্রে বসছে কোপা আমেরিকার আসর অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অধ্যক্ষ মজনু হাওলাদারের “আমার জেল জীবন”বইয়ের মোড়ক উন্মোচন রংপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষে প্যারেড অনুষ্ঠিত লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-২ আফগানিস্তানকে ধসিয়ে দিল বাংলাদেশ ইরানি ড্রোন হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় আগুন আজ শুরু হচ্ছে সাত দিনব্যাপী জাতীয় এসএমই পণ্যমেলা,উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিজিবি’র অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-১ মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত তিস্তার চরে আমনের বাম্পার ফলন,হাসি কৃষকের মুখে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগে পদ হারানো সেই দুই বিএনপি নেতা মুচলেকায় ফিরলেন স্বপদে অতিবর্ষণ ও বৈরী আবহাওয়ায় আমন ধানের ব্যাপক ক্ষতি,দিশেহারা কৃষকরা টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করা হলো বঙ্গবন্ধুর সমাধিসৌধ ইসরায়েলি হামলায় পা হারানো সাংবাদিকের হাতে সিপিজের সম্মাননা আজ সশস্ত্রবাহিনী দিবস মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত আইনশৃঙ্খলা দরকার না হলে আপনারাই রক্ষা করেন’গোপালগঞ্জে পুলিশ প্রধান নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা বিদেশি উসকানিতে জীবন ঝুঁকিতে না ফেলার আহ্বান প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বদলগাছীতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল উনষ্ঠিত মানুষ হত্যা ও আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হাসিনা পুত্র জয় ও তার বন্ধু আনীর চৌধুরীর কাছে তথ্য পাচারের অভিযোগ ফ্যাসিস্ট হাসিনা ও পলকের কমিশন পার্টনার আইসিটি সচিব মামুনের দিকে

আশুলিয়ায় কসাই মতি আটক,ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

আশুলিয়ার আউটপাড়া আদর্শগ্রাম এলাকা থেকে মতি ওরফে ‘কসাই মতি’কে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, কেরানীগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি মতি। এ ছাড়া তার বিরুদ্ধে আশুলিয়া থানায়ও অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা মতি পরিস্থিতি পরিবর্তনের পর নিজের অবস্থান বদলে বিএনপির একটি সহযোগী সংগঠনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। তবে সংশ্লিষ্ট সংগঠন থেকে তাকে ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, আশুলিয়ার আউটপাড়া মাজার গেটসংলগ্ন আদর্শগ্রাম এলাকায় মাদক কারবারি, চাঁদাবাজ ও স্থানীয় ভূমিদস্যুদের সঙ্গে যোগসাজশ করে তিনি সাধারণ মানুষকে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন।

এ ছাড়া সরকারি জমি লিজ পাইয়ে দেওয়ার কথা বলে এক ব্যক্তির জমি অন্য ব্যক্তিকে দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তারা প্রকাশ্যে অভিযোগ জানাতে সাহস পাননি। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে আটক করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তবে আটক ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট