1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভোররাতে দু-একটি গাড়িতে আগুন দিলেই পরিস্থিতি অস্থিতিশীল হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ,অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা মাদারীপুর কুনিয়া ইউনিয়নে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে প্রার্থী হতে আগ্রহী তরুণ সমাজসেবক কামাল তালুকদার গোপালগঞ্জ শহরের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পঞ্চগড় সদর উপজেলায় ১১ কি.মি. সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন,নির্মাণ ব্যয় প্রায় ১২ কোটি টাকা ঘোড়াঘাটে থানা যুবদলের যুগ্ন আহবায়ক উজ্জল মিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার থেকেও ভালো: স্বাস্থ্যমন্ত্রী সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‍্যাংক ব্যাজ পরালেন রংপুর পুলিশ সুপার,মোহাম্মদ মোজাম্মেল হক চীনের ‘হানিট্র্যাপে’ ২০০ বিলিয়ন ডলারের মালিক মার্কিন ধনকুবের জেনসেন হুয়াং! পররাষ্ট্রসচিবের দায়িত্ব পেলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সরাইলে বিএনপির র‌্যালিতে আব্দুর রউফের নেতৃত্বে বিশাল মিছিল মিসাইলের রেঞ্জ দুই হাজার কিলোমিটার রাখার বাধ্যবাধকতা তুলে নিল ইরান মুকসুদপুর কামিল মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কেন্দুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত,আহত-৪ মাদারীপুর চেম্বার্স অব কমার্সের সভাপতি কাওসার হাওলাদারের ব্যবসাবান্ধব পরিবেশ তৈরীর আহবান লক্ষ্মীপুরে সাবেক পিপি এডভোকেট জসীম ও তাঁর পরিবারের রাজনৈতিক দ্বিমুখী ভূমিকা নিয়ে প্রশ্ন ৭ নভেম্বরের রাজপথ কাঁপানো স্লোগানে ছিল বিদ্রোহ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ইতিহাস,প্রেক্ষাপট ও তাৎপর্য মেসির পর ১০ নম্বর জার্সি আপাতত কাউকে দিচ্ছে না আর্জেন্টিনা মাদক ব্যবসায়ী পরিবারের সদস্যদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু ভঙ্গুর অর্থনীতিতেও জনগণের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ঠাকুরগাঁওয়ে ত্রাণমন্ত্রী দুলু নেত্রকোণার সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান,৫০ হাজার টাকা জরিমানা মাদারীপুরে ফুটবলকে শহর-লোকালয়ে ছড়িয়ে দেওয়ার প্রয়াস স্থানীয় এমপি জাহান্দার আলী মিয়ার

ভোররাতে দু-একটি গাড়িতে আগুন দিলেই পরিস্থিতি অস্থিতিশীল হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

রাতের অন্ধকারে কিংবা ভোররাতে কোথাও একটি-দুটি গাড়িতে আগুন দিলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনাকে পুঁজি করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ দাবি করা যৌক্তিক নয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

সংসদে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে ককটেল বিস্ফোরণ কিংবা পার্কিংয়ে থাকা ফাঁকা বাসে অগ্নিসংযোগের মতো দু-একটি প্রতীকী ঘটনা দিয়েই দেশের সার্বিক পরিস্থিতির অবক্ষয় বিচার করা ঠিক নয়।

তবে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে পরাজিত রাজনৈতিক শক্তি ও তাদের দোসররা নতুন করে ষড়যন্ত্রের চেষ্টা করছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, সীমান্তের ওপার থেকে পাওয়া ইন্ধন এবং দেশের ভেতরে কারা তাদের মদদ দিচ্ছে, সে বিষয়ে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সংসদ সদস্যকে ফোন করে দল ত্যাগের প্রস্তাব দেওয়ার বিষয়ে বিরোধীদলীয় নেতার তোলা অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট তথ্য ও ফোন নম্বর প্রদান করা হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীকে আশ্বস্ত করেন যে, অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক কোনো নীলনকশাই এ দেশে সফল হতে দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট