
আব্দুল হালিম, বিশেষ প্রতিবেদকঃ
খালিদ হাসান হত্যা মামলার ১ নং আসামি আবু সাঈদ, এস আর বি এর সহায়তায় আজ ৩০ অক্টোবর ২০২৬ বিকালে গ্রেফতার হয়েছে। ঘটনার বিবরণে প্রকাশ গত ২৫ অক্টোবর ২০২৬ দিবাগত রাতে রানীপুকুর ইউনিয়ন্থ মাদারপুর খিয়ারপাড়া গ্রামে খালিদ হাসানকে পিটিয়ে হত্যা করা হয়। সকালবেলা লোকজন স্থানীয় মিঠাপুকুর থানায় খবর দিলে থানা পুলিশ লাশ সনাক্ত করে ময়না তদন্তের জন্য রচিম হাসপাতালে লাশ পাটিয়ে দেন।
মাদক বিক্রেতার বাড়িতে চোর সন্দেহে খালিদ নামের এক ছেলেকে গাছের সাথে বেঁধে আলমগীর, জাহাঙ্গীর, আবু ও সিদ্দীক গং ব্যক্তি পিটিয়ে হত্যা করেছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। এলাকাবাসী এ প্রতিবেদককে জানান, সেন্ডেল পায়ে কেউ চুরি করতে আসে?
কেউ অপরাধী সন্দেহভাজন হলেই তাকে হত্যা করতে হবে, এটা ঠিক নয়। অপরাধের বিচার হবে আইনের মাধ্যমে। আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ। এ ব্যাপারে খালিদ হাসানের বড় ভাই বাদী হয়ে মিঠাপুকুর থানায় মামলা দায়ের করলে আজ মুল আসামীকে গ্রেফতার করেন। মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ রুহুল আমিন নিচ্ছিত করছেন।
জানাগেছে, নিহত খালিদ এর বাবা মাওলানা মাহবুবুবার রহমান রূপসী গাছুয়াপাড় গ্রামে বসবাস করছেন। তিনি একজন মসজিদের খতিব ও জোড়গাছ দাখিল মাদ্রাসার সুপার। তিনি সহজ সরল ও উত্তম চরিত্রের লোক বলে জানাগেছে।