1. : lf_zzvaAwj1me3v :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের ৩য় দিন সম্পন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গণশুনানি,চিঠি পাচ্ছে সব রাজনৈতিক দল গ্রামীণ ব্যাংকে হামলার অভিযোগ,আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি নাহিদের মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না মাহির পল্লী বিদ্যুতের সক্ষমতা বাড়াতে ১৩ হাজার কোটি টাকার প্রকল্প নিয়ামতপুরে গভীর রাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কাঠের স,মিল,নিঃস্ব মালিক গাজীপুররের কোনাবাড়ীতে শ্রমিক আন্দোলন ও সড়ক অবরোধ বালিয়াডাঙ্গীতে মোটরবাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হাড়িয়ে আহত মুন্না ও মিলন নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও যুবলীগের দুই জন আটক ম্যানেজিং কমিটির সভাপতি পদের যোগ্যতা নির্ধারণ,পরিপত্র জারি সিরাজগঞ্জে আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা সাইবার নিরাপত্তায় সম্ভাবনার নতুন দিগন্ত গড়ছেন পিরোজপুরের ইয়াসিন হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি শিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান চালিয়ে ট্রান্সফরমার চোর আটক রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের চাপ ঢাকাসহ ৭ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন কেন্দুয়ায় জরিমানাতেও থামছে না হিমালয় ফিলিং স্টেশনের অনিয়ম,১ লাখ টাকা জরিমানা হাকিমপুরের হিলিতে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামা তাজেল গ্রেফতার পোশাক শ্রমিকদের মজুরি প্রস্তাব জমা মালিকপক্ষের,অঙ্ক প্রকাশে অনীহা বোর্ডের পার্বতীপুরে টাপেন্টাডলসহ নারী আটক,নগদ অর্থ ৪৩ হাজার ৬৩০ টাকা ও ৮টি মোবাইল ফোন জব্দ বাংলাদেশ পুলিশে বড় আকারের জনবল নিয়োগ বিজ্ঞপ্তি গোবিন্দগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস পালিত গোপালগঞ্জে সাবেক কাউন্সিলর আল-আমিনের নেতৃত্বে বিশাল মিছিল জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন নিয়ে বিরোধ, চুক্তি ছাড়াই শেষ কপ-৩১ পাঁচ প্রভাবশালী দেশের দূতের সঙ্গে বৈঠক, এরপরই ঢাকা ছাড়ছেন খলিলুর রহমান

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ নেবেন ৬৬ হাজারের বেশি কর্মী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

 

ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরুর আগে মাঠপর্যায়ের কর্মকর্তা, সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণসহ প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। প্রাথমিকভাবে দেশের ২০৮টি উপজেলার ২০৮টি ওয়ার্ডে ৫ হাজার ট্যাবের মাধ্যমে পাইলটিং হিসেবে তথ্য সংগ্রহ করা হবে।

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে ২২ সেপ্টেম্বর এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বিভাগীয় পরিচালক, জেলা উপপরিচালক, সহকারী পরিচালক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, সদর দপ্তরের মাস্টার ট্রেইনারদের তাত্ত্বিক প্রশিক্ষণ ইতোমধ্যে শেষ হয়েছে। ট্যাব, ড্রেস, সিম সংযোগ ও অ্যাপ ইনস্টলেশনসহ আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর তাদের এক দিনের ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

এরপর সদর দপ্তরের ২০ জন অভিজ্ঞ প্রশিক্ষক দেশের ৩০ থেকে ৪০টি নির্ধারিত ভেন্যুতে প্রায় ১০০ জন মাস্টার ট্রেইনারকে দুই দিনের প্রশিক্ষণ দেবেন। বিভাগীয় পরিচালকদের ব্যবস্থাপনায় এসব প্রশিক্ষণের আয়োজন করা হবে।

পরবর্তী ধাপে প্রায় ১০০ জন মাস্টার ট্রেইনার নিজ নিজ উপজেলায় পাঁচ থেকে ছয় দিনের মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করবেন। প্রথমে সুপারভাইজারদের দুই দিনের এবং পরে তথ্য সংগ্রহকারীদের দুই দিনের প্রশিক্ষণ দেওয়া হবে।

মাঠপর্যায়ে তথ্য সংগ্রহে যাওয়ার আগে প্রত্যেক তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারকে অনলাইন মূল্যায়ন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে।

উপজেলা পর্যায়ে সমাজসেবা কর্মকর্তার সংকট থাকলে স্থানীয় অন্যান্য দপ্তরের প্রথম শ্রেণির কর্মকর্তাদেরও মাস্টার ট্রেইনার হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে। এ ক্ষেত্রে শিক্ষা কর্মকর্তা, আইসিটি কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া যেতে পারে।

নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট উপজেলার নির্বাচিত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে হবে।

কোন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে প্রথমে কাজ শুরু হবে, তা সংশ্লিষ্ট জেলা উপপরিচালক স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে সভার মাধ্যমে চূড়ান্ত করবেন। সিটি কর্পোরেশন এলাকায় স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে যেকোনো একটি ওয়ার্ড নির্বাচন করতে হবে।

এদিকে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য ৬৬ হাজার ৯১৫ জন তথ্য সংগ্রহকারী এবং ৬ হাজার ৮১৮ জন সুপারভাইজারের প্রোফাইল আইডি দ্রুত যাচাই ও অনুমোদনের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন কর্মকর্তাদের নিজ নিজ আইডি ব্যবহার করে এ অনুমোদন সম্পন্ন করতে হবে।

কোনো নির্বাচিত প্রার্থী দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করলে তার কাছ থেকে লিখিত আবেদন নিতে হবে। অনীহা প্রকাশকারী, অনুপস্থিত অথবা বৈধ কারণে নিষ্ক্রিয় হিসেবে চিহ্নিত ব্যক্তিদের উপজেলা বাস্তবায়ন/নিয়োগ কমিটির সিদ্ধান্ত ও রেজুলেশনের মাধ্যমে বাদ দিয়ে অপেক্ষমাণ তালিকা থেকে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হবে।

তথ্য সংগ্রহ কার্যক্রমের জন্য নতুন করে কোনো পৃথক কমিটি গঠনের প্রয়োজন নেই বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। সরকারি গেজেটে প্রকাশিত বাস্তবায়ন নীতিমালার আওতাভুক্ত কমিটিই এ কার্যক্রম পরিচালনা করবে। নির্দেশিকায় বর্ণিত সুপারিশ নিয়োগ কমিটিও বহাল থাকবে।

পার্বত্য জেলাগুলোর ক্ষেত্রে গেজেটে নির্ধারিত বাস্তবায়ন ও সমন্বয় কমিটিই ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহসহ সংশ্লিষ্ট কার্যক্রম তদারকি করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট