1. : lf_DywtXa9AH2Ai :
  2. live@www.dainikalokitonews.com : - : - -
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

সৌদি জাহাজে হুতিদের হামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ইয়েমেনের হুতি গোষ্ঠী দাবি করেছে, বাব-এল-মান্দেব প্রণালিতে সৌদি আরবের সামরিক সরঞ্জাম বহনকারী একটি জাহাজে হামলা চালিয়েছে তারা। মঙ্গলবার হুতি নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

এর আগে একই প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলায় ছয়জন নিহত ও ১০ জন আহত হওয়ার কথা জানিয়েছিল ইয়েমেনের কোস্ট গার্ড। তবে সৌদি সামরিক সরঞ্জামবাহী জাহাজে হামলার দাবি নিয়ে এখনো বিস্তারিত তথ্য কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

হুতিদের এই দাবির পর সম্ভাব্য সৌদি প্রতিক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সাম্প্রতিক সামরিক সমঝোতার কারণে বিষয়টি আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে বাড়তি গুরুত্ব পেয়েছে।

মক্কায় স্বাক্ষরিত ওই চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির বিরুদ্ধে সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের বিরুদ্ধেই হামলা হিসেবে বিবেচনা করা হবে। সম্ভাব্য আগ্রাসন প্রতিরোধে পারস্পরিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলাই এ সমঝোতার অন্যতম লক্ষ্য।

এর আগে গত এপ্রিল মাসে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছিল, সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে পাকিস্তানের যুদ্ধবিমান ও সহায়ক উড়োজাহাজ মোতায়েন করা হয়েছে। দুই দেশের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় এসব উড়োজাহাজ পাঠানো হয়।

সে সময় সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিং আবদুলআজিজ বিমানঘাঁটিতে পাকিস্তানি যুদ্ধবিমান মোতায়েনের লক্ষ্য দুই দেশের সামরিক সমন্বয় জোরদার করা এবং সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানো। এর মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিতের প্রচেষ্টাও জোরদার হবে বলে জানানো হয়।

এখন বাব-এল-মান্দেব প্রণালিতে সৌদি সামরিক সরঞ্জামবাহী জাহাজে হামলার হুতিদের দাবি সত্য হলে সৌদি আরব কী প্রতিক্রিয়া জানায়, সেটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে পাকিস্তান ও তুরস্কের সঙ্গে সৌদির সাম্প্রতিক প্রতিরক্ষা সমঝোতার পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলে।

তবে হামলার দাবি এখনো স্বাধীনভাবে নিশ্চিত হয়নি। ফলে পাকিস্তান বা তুরস্ক সরাসরি কোনো সামরিক পদক্ষেপ নেবে কি না, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট