1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জ বাসীর প্রিয় ব্যক্তি, সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোঃ আমিনুল ইসলাম সৌদি আরব ও কাতারের সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াচ্ছে বাংলাদেশ সর্বোচ্চ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা উদযাপন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী যমুনা বাসীর প্রিয় ব্যক্তি, যমুনা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: আমিরুল ইসলাম জয়নগর বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে সাতটি দোকান ভস্মিভূ,ক্ষয়ক্ষতি দুই কোটি টাকা মোহাম্মদপুরে সন্ধ্যা নামলেই অস্ত্রের ঝনঝনানি,আতঙ্ক কাটছে না সাধারণ জনগনের বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তি করছে বাংলাদেশ পীরগঞ্জ বাসীর প্রিয় ব্যক্তি,পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ শিক্ষাপ্রতিষ্ঠানে টানা দশ দিনের ছুটি শুরু মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক,সময় বেঁধে দিল বিআরটিএ রাঘদী ইউনিয়ন বিএনপির হাল ধরলেন কবীর ও ইলিয়াচ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হচ্ছে ভারত দারুস সালাম বাসীর প্রিয় ব্যক্তি,দারুস সালাম থানা ডিএমপির অফিসার ইনচার্জ দুলাল হোসেন দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বদলগাছী থানার নবনিযুক্ত ওসির মতবিনিময় সভা,বর্জন করলেন সাংবাদিকরা গোপালগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন চিকিৎসা শেষে এক মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১০ অগাস্ট, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার হাবলাউচ্চ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে চারা গাছ বিতরণ করে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তরী বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সদস্য সচিব নোমান আহমেদের সঞ্চালনায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তরী বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আহবায়ক শামীম আহমেদ, কেন্দ্রীয় সদস্য নাজমুল খান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা সীমা পোদ্দার, সিনিয়র শিক্ষক মোশাররফ হোসেন,তরী বাংলাদেশ সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক জুবাইদুর রহমান মেহেদী, মো. ইলিয়াছ চৌধুরী ও সমাজসেবক আব্দুর রহমান লিটন।

সভাপতির বক্তব্যে মমিনুল ইসলাম বলেন,বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষায় তরী বাংলাদেশ যে উদ্যোগ গ্রহণ করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, তরী বাংলাদেশ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।

এ সময় তরী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার আহবায়ক মোবারক আলম ভূঁইয়া, সদস্য ওমর ফারুক হৃদয়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে বিদ্যালয়ভিত্তিক বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটি গাছ শুধু ছায়া বা ফলই দেয় না; এটি পরিবেশের ভারসাম্য রক্ষা,বায়ুদূষণ কমানো এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ অবদান রাখে।

তরী বাংলাদেশের নেতৃবৃন্দ জানান, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় জনসচেতনতা বাড়াতে সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ, চারা বিতরণ, নদী-জলাশয় রক্ষা ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট