1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
যমুনা বাসীর প্রিয় ব্যক্তি, যমুনা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: আমিরুল ইসলাম জয়নগর বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে সাতটি দোকান ভস্মিভূ,ক্ষয়ক্ষতি দুই কোটি টাকা মোহাম্মদপুরে সন্ধ্যা নামলেই অস্ত্রের ঝনঝনানি,আতঙ্ক কাটছে না সাধারণ জনগনের বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তি করছে বাংলাদেশ পীরগঞ্জ বাসীর প্রিয় ব্যক্তি,পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ শিক্ষাপ্রতিষ্ঠানে টানা দশ দিনের ছুটি শুরু মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক,সময় বেঁধে দিল বিআরটিএ রাঘদী ইউনিয়ন বিএনপির হাল ধরলেন কবীর ও ইলিয়াচ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হচ্ছে ভারত দারুস সালাম বাসীর প্রিয় ব্যক্তি,দারুস সালাম থানা ডিএমপির অফিসার ইনচার্জ দুলাল হোসেন দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বদলগাছী থানার নবনিযুক্ত ওসির মতবিনিময় সভা,বর্জন করলেন সাংবাদিকরা গোপালগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন চিকিৎসা শেষে এক মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস এআই দিয়ে অপপ্রচার,ক্ষোভ জানালেন মেহজাবীন হুথি হামলার প্রভাব সৌদি ফুটবলে,স্থগিত রোনালদোর ম্যাচও স্টারলিংকে বিধিনিষেধ,রুশ হামলার মুখে বিপাকে ইউক্রেন

ঈশ্বরগন্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিকদের ফোনকল না ধরার অভিযোগ

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিকদের ফোন না ধরা এবং মুঠোফোনে পাঠানো বার্তারও উত্তর না দেওয়ার অভিযোগ উঠেছে। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা, প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন জনস্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহে সাংবাদিকদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

সাংবাদিকদের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য জানতে সংশ্লিষ্ট কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও অনেক সময় তিনি ফোন ধরেন না। পরবর্তীতে বিষয়টি জানিয়ে মেসেজ পাঠানো হলেও তার উত্তর পাওয়া যায় না।

সাংবাদিকদের সঙ্গে একজন সরকারি কর্মকর্তার নিয়মিত যোগাযোগ না থাকায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা-সংক্রান্ত বিভিন্ন তথ্য যথাসময়ে গণমাধ্যমে তুলে ধরা বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে হাসপাতালের চিকিৎসক উপস্থিতি, রোগীদের সেবা, ওষুধের সরবরাহ, বিভিন্ন কর্মসূচি ও স্বাস্থ্যসেবার অনিয়ম-অভিযোগের বিষয়ে দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য গুরুত্বপূর্ণ।

স্থানীয় সাংবাদিকরা বলেন, কোনো বিষয়ে তথ্য জানতে কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন না ধরলে বা বার্তার উত্তর না দিলে বিষয়টির সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া কঠিন হয়ে পড়ে। এতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে একপাক্ষিকতার ঝুঁকিও তৈরি হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো জবাব পাওয়া যায়নি।

সাংবাদিকদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের কার্যকর যোগাযোগ বজায় থাকলে জনস্বাস্থ্যসংক্রান্ত তথ্য দ্রুত ও নির্ভুলভাবে জনগণের কাছে পৌঁছানো সম্ভব বলে মনে করছেন স্থানীয় সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট