1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ব্যবস্থাপনা কমিটিতে উপজেলা প্রেসক্লাব সভাপতিকে অন্তর্ভুক্ত জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার বর্তমান সদস্য সচিব জাতীয়তাবাদী যুবদল গোবিন্দগঞ্জ উপজেলা শাখা আসন্ন ১৩নং কামারদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মোহাম্মদ এহসানুল হক (রিপন) কাজিপুরে বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ যুবক আটক দলের বাইরে গেলে ব্যক্তির উন্নয়ন হতে পারে,জনগণের নয়: তপু বোরকা পরে ভূমি অফিসে হাজির জেলা প্রশাসক,এরপর যা হলো সিংগাইর জোনাল অফিসে বদলিজনিত বিদায় সংবর্ধনা মাদারীপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত তুচ্ছ ঘটনা থেকে হত্যাকাণ্ডের রূপ দক্ষিণ আইচায় ব্যবসায়ী বশার হত্যা মামলার আসামিরা থানা হাজতে বীরগঞ্জ পৌর প্রশাসক দীপংকর বর্মণের বিদায়,দায়িত্ব নিলেন ইউএনও সুমা খাতুন উখিয়ায় বিভিন্ন মামলায় ১৬ আসামি গ্রেপ্তার সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন: শিক্ষামন্ত্রী ২৯শে সেপ্টেম্বর-২০২৬ জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জাপানের ধনী পরিবারে ঘরজামাই হওয়ার সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরা কাজিপুরে মানববন্ধন: সুজুনি ঘাটে ব্রিজ ও ‘যমুনা উপজেলা’র দাবি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দিল্লিতে বসে বসে ষড়যন্ত্র করবে,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড আহমেদ আযম খান চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত উখিয়ায় সিএনজির সিটের নিচে ১৩ হাজার ৪৮২ ইয়াবা, চালক আটক নান্দাইলে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে ৬৭০ রোগীকে সেবা প্রদান টাঙ্গাইল কর্মচারী সংসদের নতুন কমিটি,সভাপতি শাহাদৎ,সম্পাদক মিজানুর

চাপে নয়, বাংলাদেশের স্বার্থেই বোয়িং কেনার চুক্তি: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, কোনো ধরনের চাপের কারণে নয়, বরং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি করা হয়েছে।

জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফর শেষে রোববার সকালে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. মাহদী আমিন বলেন, এটি কোনো পক্ষের ওপর চাপিয়ে দেওয়ার বিষয় নয়। দ্বিপাক্ষিক স্বার্থের ভিত্তিতেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, বোয়িংয়ের কাছ থেকে বিমান কেনার সিদ্ধান্ত বেশ আগেই নেওয়া হয়েছিল। এ সংক্রান্ত বৈঠকে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন না। তবে দুই পক্ষ ও দুই দেশের প্রতিনিধিদের সমন্বয়ে চুক্তিটি স্বাক্ষর হয়েছে এবং চুক্তি করার ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে।

তিনি জানান, বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্ট্র্যাটেজিক সিভিল নিউক্লিয়ার কোঅপারেশন নিয়েও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের বিভিন্ন দিক তুলে ধরে মাহদী আমিন বলেন, এ সফর শুধু যুক্তরাষ্ট্র কিংবা জাতিসংঘকেন্দ্রিক ছিল না। প্রধানমন্ত্রী ১১টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন আলোচনায় অংশ নিয়েছেন। এসব আলোচনায় সংশ্লিষ্ট দেশগুলোর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের স্বার্থ ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

তিনি বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা, রোহিঙ্গা সংকট এবং অর্থনৈতিক সংকট সমাধানের বিষয়েও বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যের যেসব দেশের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন, তাদের সঙ্গে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে কীভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে কার্যকরভাবে একসঙ্গে কাজ করে এসব সমস্যার সমাধান করা যায় কীভাবে, তা নিয়েও কথা হয়েছে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, বিশ্বের যেসব দেশ ও সংগঠন মানবাধিকার এবং বাস্তুচ্যুত মানুষদের নিয়ে কাজ করে, তাদের সঙ্গে আলোচনা হয়েছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে তারা বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর এবারের সফরের গুরুত্ব তুলে ধরে মাহদী আমিন বলেন, খুব স্বল্পকালীন এ সফরে বহু বছর পর বাংলাদেশ থেকে জনগণের ভোটে নির্বাচিত একজন সরকারপ্রধান দেশের প্রতিনিধিত্ব করেছেন। সফরে প্রধানমন্ত্রী যে ঐতিহাসিক ভাষণ দিয়েছেন, সেখানে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। এসব বিষয় বাস্তবায়ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী এ সফরে শুধু বাংলাদেশের কথাই বলেননি, বিশ্ব শান্তির কথাও বলেছেন। ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার কথাও তিনি তুলে ধরেছেন। এটি শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না উল্লেখ করে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের পর ইসরাইলের প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় বাংলাদেশ সেখান থেকে ওয়াকআউট করেছে।

এদিকে, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা নিয়েও সাংবাদিকরা প্রশ্ন করেন। জবাবে মাহদী আমিন বলেন, সরকারের নাম ভাঙিয়ে কেউ কোনো অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর রয়েছে। কাউকেই ছাড় দেওয়া হবে না এবং আইন নিজস্ব গতিতে চলবে। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট