1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কেরেঙ্গাঘোনায় জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ৪০ হাজার পিসসহ আটক-১ লালমোহনে টিউবওয়েল বসাতে গিয়ে শ্রমিকের মৃত্যু: ঠিকাদার খোকনের বিরুদ্ধে ধামাচাপা দেওয়ার চেষ্টা ও চরম অবহেলার অভিযোগ তেলের দামের অজুহাতে বাজারে আগুন, ভুগছে সাধারণ মানুষ একটি হারানো বিজ্ঞপ্তি মার্কিন রণতরীতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টা,স্বীকার করল ট্রাম্প প্রশাসন গোপালগঞ্জে জেলা কৃষি বিষয়ক কর্মশালায় ২৫ জন কৃষক ও ব্যাবসায়ীদের প্রশিক্ষণ প্রথম বৈঠকেই তারেক রহমানকে কী প্রতিশ্রুতি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী উলিপুর সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত সখীপুরে ১৪৬ শতাংশ জমি আদালতের আদেশে দখলমুক্ত,মালিকের কাছে হস্তান্তর কাজিপুরে শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি অনুষ্ঠিত আমতলীতে সরকারি কার্ডধারী খাসজমি ঠিক ভাবে ভোগদখল না করতে পারর দাবিতে দুই ইউনিয়নের এলাকাবাসির মানববন্ধন অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার রায়গঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত পঞ্চগড়ে কোটি টাকার ড্রেন নির্মাণে নিম্নমানের ইট সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে সরিয়ে নিল ঠিকাদারের লোকজন বদলগাছীতে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল: ‘পরিকল্পিত সন্ত্রাসের’ বিরুদ্ধে সোচ্চার স্থানীয় নেতৃত্ব উখিয়া ভূমি অফিসে বিভাগীয় কমিশনারের ঝটিকা পরিদর্শন দালালমুক্ত অফিস ও জনভোগান্তি দূর করার নির্দেশ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ নেবেন ৬৬ হাজারের বেশি কর্মী সরাইলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পঞ্চগড়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রথম বৈঠকেই তারেক রহমানকে কী প্রতিশ্রুতি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন তাঁরা।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের জনগণের কল্যাণে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন দুই প্রধানমন্ত্রী। পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তাঁরা।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করে সাম্প্রতিক সময়ে সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। শাহবাজ শরিফ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর করার বিষয়ে তাঁর সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়। অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন দুই প্রধানমন্ত্রী।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান শাহবাজ শরিফ। জাতিসংঘের লক্ষ্য এগিয়ে নিতে বাংলাদেশের উদ্যোগের প্রতি পাকিস্তানের সমর্থনের কথাও জানান তিনি।

আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও দুই নেতা মতবিনিময় করেন। জাতিসংঘসহ বহুপক্ষীয় বিভিন্ন ফোরামে দুই দেশের মধ্যে সমন্বয় অব্যাহত রাখার গুরুত্বের ওপরও তাঁরা জোর দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট