1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
মিশরের টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড আজ ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি,জোরদার করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা মুকসুদপুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস উল্টে নিহত-৪,আহত-২৫ শরীয়তপুরে রান্নাঘরে মজুত ছিল ককটেল, বিস্ফোরণে আহত গৃহবধূ বীরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা ও দেয়া মাহফিল। বদলে গেছে যমুনার চর,আধুনিক প্রযুক্তিতে ফসলের বাম্পার ফলন। উলিপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি সালেহীর মতবিনিময় কালিহাতীতে কেন্দ্রীয় জামে মসজিদের পুননির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ভুয়া “মেজর” ও “এসপি”র ভয়ংকর ফাঁদ! সেনা সদস্যের ৩ লাখ টাকা ও চাকরি খেয়ে জাহাঙ্গীর গেটে ধরা সখীপুরে জাপানি স্টুডেন্ট ও জব ভিসা নিয়ে বিশেষ ফ্রি সেমিনার ভারতের কেরালায়,সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর জ্বালানির বিকল্প উৎসে গুরুত্ব দিচ্ছে সরকার : শামা ওবায়েদ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় সংবাদ প্রকাশের পর খাদ্য বিভাগের দুই কর্মকর্তার স্ট্যান্ড রিলিজ বহেড়াতৈল ইউনিয়নে বাবুল শিকদারের বিশাল মতবিনিময় সভা সখীপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা মিঠাপুকুরে জেলহাজতে থাকা ইউপি সদস্যের রেজুলেশনে স্বাক্ষর দেখিয়ে ৫টি গাছ কর্তন কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট প্রেষণে ৫ জন,সেবা চলছে জোড়াতালিতে টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের,আহত-২ জাতীয় প্রেসক্লাব ঢাকায় অনুষ্ঠিত হলো জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বর্ধিত সভা ইসলামে ‘অনুমতি নেই’ জানিয়ে বিক্ষোভ নিষিদ্ধ করল তালেবান

মিশরের টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

মাদক উৎপাদন ও বিভিন্ন দেশে পাচারের অভিযোগে মিশরের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কায়রোর একটি আদালত।

আসামিদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধী চক্র গঠন, কৃত্রিম মাদক তৈরির উপকরণ বিদেশ থেকে আমদানি, অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণ এবং বহনের অভিযোগ আনা হয়।

৩৯ বছর বয়সী সারাহ খলিফা মিশরের একটি টেলিভিশনে নিরাপত্তা ও অপরাধবিষয়ক অনুষ্ঠান ‘মিশন ইমপসিবল’ উপস্থাপনা করে পরিচিতি লাভ করেন।

এর পাশাপাশি তিনি একটি প্রসাধনী অস্ত্রোপচার ক্লিনিক এবং অনুষ্ঠান ও বিভিন্ন আয়োজন পরিচালনাকারী একটি প্রযোজনা প্রতিষ্ঠানের মালিক।

শনিবার (৫ সেপ্টেম্বর) ইজিপ্টশিয়ান ইন্ডিপেন্ডেন্টসহ মিশরের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সারাহ খলিফা ও অন্য ১১ আসামি মাদক তৈরির উপকরণ সংগ্রহ এবং তা বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র গড়ে তুলেছিলেন।

তাদের বিরুদ্ধে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ রাখা এবং বহনের অভিযোগও আদালতে প্রমাণিত হয়েছে।

মামলার তদন্তের সময় বিপুল পরিমাণ মাদক ও মাদক তৈরির কাঁচামাল জব্দ করা হয়। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, অভিযানে ৭৫০ কেজির বেশি মাদক ও মাদক তৈরির উপকরণ উদ্ধার করা হয়।

এ ছাড়া মাদক উৎপাদনের জন্য দুটি অ্যাপার্টমেন্টকে কথিত গোপন ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করা হতো বলেও তদন্তে উঠে আসে। ওই দুটি স্থান থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

মৃত্যুদণ্ডের রায় দেওয়ার আগে মিশরের গ্র্যান্ড মুফতির মতামত নেন আদালত। দেশটির আইনে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার আগে এ ধরনের ধর্মীয় মতামত নেওয়া বাধ্যতামূলক।

তবে আদালতের এই রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল করার সুযোগ রয়েছে। অন্যদিকে, পৃথক একটি মামলায় এক তরুণকে অপহরণ ও মারধরের অভিযোগে সারাহ খলিফাসহ কয়েকজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট