1. : lf_qJ9tbNbwyV2F :
  2. live@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের কেরালায়,সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর জ্বালানির বিকল্প উৎসে গুরুত্ব দিচ্ছে সরকার : শামা ওবায়েদ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় সংবাদ প্রকাশের পর খাদ্য বিভাগের দুই কর্মকর্তার স্ট্যান্ড রিলিজ বহেড়াতৈল ইউনিয়নে বাবুল শিকদারের বিশাল মতবিনিময় সভা সখীপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা মিঠাপুকুরে জেলহাজতে থাকা ইউপি সদস্যের রেজুলেশনে স্বাক্ষর দেখিয়ে ৫টি গাছ কর্তন কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট প্রেষণে ৫ জন,সেবা চলছে জোড়াতালিতে টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের,আহত-২ জাতীয় প্রেসক্লাব ঢাকায় অনুষ্ঠিত হলো জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বর্ধিত সভা ইসলামে ‘অনুমতি নেই’ জানিয়ে বিক্ষোভ নিষিদ্ধ করল তালেবান প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গাজীপুরে তরুণ আটক মিঠাপুকুরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ভেজাল গুড়ের কারখানায় অভিযান,৮০ হাজার টাকা জরিমানা শ্রীপুরে ঐতিহ্যবাহী গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম,জলাবদ্ধতা নিরসনে আশ্বাস আব্দুল্লাহ আউয়াল শফির জানাজায় হাজারো মানুষের ঢল রাজনগর ভেটেরিনারি হাসপাতাল ভেটেরিনারি সার্জন নেই গবাদি পশুর সেবা ব্যাহত নেপালে বন্যা-ভূমিধসে ধ্বংস ২০ হাজার ঘর সবুজে ভরেছে কাজীপুরের মাঠ, আমন ধান রোপণে মুখরিত প্রকৃতি। রংপুরে সাংবাদিক উৎস হত্যা মামলার রায়,একজনের মৃত্যুদণ্ড,দুজনের যাবজ্জীবন কারাদণ্ড যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান: রাষ্ট্রপতির টুঙ্গিপাড়ায় বিলে অভিযান,দুই লক্ষ টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস

ভারতের কেরালায়,সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে যাত্রীবাহী গাড়ির ধাক্কায় আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা সবাই তামিলনাড়ুর দিন্দিগুলের একটি প্রকৌশল কলেজের শিক্ষার্থী।

শনিবার (৫ সেপ্টেম্বর) পুলিশ এ তথ্য জানিয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে কাইপামঙ্গলামের পানামবিক্কুন্নু এলাকায় মহাসড়ক-৬৬-এ এ দুর্ঘটনা ঘটে। গুরুবায়ুর থেকে কোডুঙ্গালুরের দিকে যাওয়ার পথে শিক্ষার্থীদের বহনকারী গাড়িটি মহারাষ্ট্রের নিবন্ধিত একটি লরির পেছনে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনার সময় মহাসড়কটির ওই অংশে নির্মাণকাজ চলছিল। এ কারণে যানবাহন চলাচলের পথ পরিবর্তন করে দেওয়া হয়েছিল। পুলিশের ভাষ্য, লরিটি সড়কের ডান পাশে নিয়ম না মেনে পার্ক করে রাখা হয়েছিল। সেখানে যান চলাচলের দিক পরিবর্তনের জন্য ব্যারিকেডও স্থাপন করা ছিল।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। চালক ব্যারিকেডটি দেখতে না পাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটির পেছনে গিয়ে ধাক্কা দেন। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ছয় শিক্ষার্থীর মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত আট শিক্ষার্থীই দিন্দিগুলের একটি প্রকৌশল কলেজে পড়াশোনা করতেন। তারা মহাসড়ক-৬৬ ব্যবহার করে কোডুঙ্গালুরের দিকে যাচ্ছিলেন। পুলিশ এরই মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করেছে। বাকি দুজনের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে শিক্ষার্থীদের বের করে আনা হয়। পরে নিহতদের মরদেহ ত্রিশুর মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় কাইপামঙ্গলম থানায় লরিচালকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে মামলা করা হয়েছে। দুর্ঘটনার পর লরিচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। তাকে আটকের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, নিহত শিক্ষার্থীদের সঙ্গে থাকা পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কয়েকটি পরিবার তাদের সন্তানদের কেরালায় যাওয়ার বিষয়টি জানত না বলেও পুলিশ জানিয়েছে।

নিহতদের স্বজনরা ত্রিশুর মেডিক্যাল কলেজে পৌঁছানোর পর মরদেহগুলোর ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট