
শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ
কালকিনি-মাদারীপুর-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ- গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার-কে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এর সম্মানসূচক ‘সিন্ডেকট সদস্য’ নিবাচিত করা হয়েছে। এতে মাদারীপুরে নেতা-কর্মী-সমর্থকসহ সর্বস্তরের মানুষের মধ্যে বইছে আনন্দের বন্যা। তাকে শুভেচ্ছা জানাতে দেখা গেছে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সামাজিক- সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গদের। বিষয়টি ফলাও করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। মানুষের অভিমত এমপি খোকন তালুকদার স্বৈরাচারী আমলে গুম ও শারিরীক নির্যাতন সহ বহু মামলা-হামলার শিকার হওয়া সত্বেও তিনি দমে যাননি, বিএনপি’র রাজনীতিতে রাজপথে মাঠে-ঘাটে কর্মী-সমর্থকদের নিয়ে সক্রিয় থেকে অগ্রভাগে নেতৃত্বে অটল থেকেছেন। কোনো ফ্যাসিবাদ তাকে দমাতে পারেনি। তারা আরও বলেন, বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন/’২৬- এ জনগনের রায়ে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলেও মাদারীপুরে কোনও মন্ত্রী পায়নি এবং ‘৯১ ও ২০০১ সালেও মন্ত্রী পায়নি বিধায় এই ত্যাগী নেতাকে মন্ত্রী করা হলে একদিকে যেমন তার ত্যাগের মূল্যায়ন হতো অপরদিকে অবহেলিত মাদারীপুরবাসি উন্নয়নের সুফল বেশী দেখতে পেতো। মাদারীপুরের ডাসারে তার নিজ বাসভবনে (১২, জুন) শুক্রবার সকালে তিনি জেলা সদরে কর্মরত সাংবাদিকদের একাংশের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় তার আপন সহোদর নয়ন তালুকদারের শিশু কন্যা লাবিবার মৃত্যুতে উপস্থিত সিনিয়র সাংবাদিক (এনটিভি) এম,আর মুর্তজা,এশিয়ান টিভির সাংবাদিক মহসিন তালুকদার, দৈনিক বাংলার সাংবাদিক শরীফ ফায়েজুল কবীর সহ,সাংবাদিক হাবিবুর রহমান সুমন,সাংবাদিক জসিম গৌড়া সহ বেশ কয়েকজন সাংবাদিক শিশু কন্যার মৃত্যুতে তাকে সহ তার পরিবারের সবাইকে সমবেদনা জ্ঞাপন করে শিশুটির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
Leave a Reply