1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ গোপালগঞ্জ আদালতে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের ঘটনায় বিক্ষোভ,বিচারকের অপসারণের দাবিতে আন্দোলন ঢাকায় ডিবির হাতে গ্রেফতার সাবেক আওয়ামী লীগের দুই নেতা চমক রেখে বিশ্বকাপে সেরা একাদশ ঘোষণা ফিফার, নেই ব্রাজিলের কেউ

মরিশাসে বন্ধ থাকা শ্রমবাজার ফের চালু হচ্ছে

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

মরিশাসে বন্ধ থাকা বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে। এ লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন ২০২৬-এর ফাঁকে মরিশাসের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক6 চৌধুরী অংশ নেন।

সোমবার (৮ জুন) জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয়ের সভাকক্ষে মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিমের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই শ্রমবাজার পুনরায় সচল করতে দ্রুত সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে মরিশাসের শ্রমমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে তার দেশ আগ্রহী। বিশেষ করে টেক্সটাইল শিল্পে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। তিনি জানান, শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে শিগগিরই সমঝোতা স্মারকের একটি খসড়া বাংলাদেশে পাঠানো হবে।

এছাড়া মরিশাস সরকার বাংলাদেশের টেক্সটাইল খাতে বিনিয়োগের বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে বলে বৈঠকে জানানো হয়।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক মরিশাস সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, টেক্সটাইল ছাড়াও ডাক্তার, প্রকৌশলী, নার্স ও অ্যাকাউন্টেন্টসহ বিভিন্ন খাতে দক্ষ জনশক্তি পাঠাতে বাংলাদেশ আগ্রহী।

তিনি দ্রুত সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য মরিশাস সরকারের প্রতি আহ্বান জানান এবং মরিশাসের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে বাংলাদেশের পক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী মিশনের প্রতিনিধি নাহিদা সোবহান, উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল ইসলাম এবং বাংলাদেশ মিশনের প্রথম সচিব মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট