1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোদাগাড়ীতে চিহ্নিত মাদক কারবারি আবুল কালাম আজাদ গ্রেফতার  সিরাজগঞ্জের যমুনার চরে কাউনের বাম্পার ফলনে খুশি কৃষকরা মিঠাপুকুরে প্রধান শিক্ষক কর্তৃক দূর্নীতি অনিয়ম ও ক্ষুদ্র মেরামতের অর্থ আত্মসাৎ তদন্তে প্রমানিত আর্জেন্টিনার হার,বিয়ে নিয়ে যা বললেন পরীমণি সংবাদ প্রকাশের তিন দিনের মধ্যে টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়ার জলাবদ্ধতা দূর,স্বস্তি পেল ৩০০ পরিবার জর্ডানের বিমানবন্দরে ইরানের হামলা, মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত মনজুরুল আলমের বিরুদ্ধে এনআইডি সেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগ,তদন্ত দাবি সেবা গ্রহীতাদের তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ, সরাসরি কয়টি দেশ খেলবে? আজ শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রাজৈর উপজেলা ইউএনও এর গাড়ীচালকের বিরুদ্ধে ঘুষ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ বর্ষার আগমনী সুরে প্রকৃতি কদমের ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে গোপালগঞ্জে সম্ভাবনাময় নৌকা নির্মাণশিল্প, সরকারি সহায়তা পেলে বড় জাহাজ তৈরির স্বপ্ন সততা,নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ

মাদারীপুরে ডাসারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুরের ডাসার উপজেলার ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী স্কুল এন্ড কলেজ মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করলেন কালকিনি-মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। শুক্রবার (৫ই জুন) বিকালে প্রধান অতিথি হিসাবে তিনি উক্ত টুর্নামেন্টে উপস্থিত থেকে তার বক্তব্যে বলেন,ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল,ক্রীড়াই পারে কিশোর-তরুণ ও যুবকদের মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে, মাদকমুক্ত সমাজ গড়তে। তিনি আরো বলেন,ফুটবল, ক্রিকেট সহ সকল ধরণের খেলাকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অগ্রাধিকার দিয়েছেন, এজন্য দেশব্যাপি “নতুনকুড়ি” ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে খেলাধূলার সম্প্রসারণ করে দেশের ৬৪ জেলা,সকল উপজেলা, ইউনিয়ন এমনকি গ্রাম পর্যায়েও সেটাকে ছড়িয়ে দেয়ার প্রকল্প হাতে নেয়া হয়েছে- যা’তে নতুন-নতুন মানসমপন্ন খেলোয়াড় তৈরী হয়ে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে নিয়ে আসা যায়। বিশ্ব দরবারে বাংলাদেশ যা’তে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, ক্রিকেটের মতো ফুটবলেও এগিয়ে যেতে পারে আমাদের স্বপ্নের বাংলাদেশ। সেজন্য সরকারীভাবে আর্থিক সহ সকল প্রকার সহযোগিতা প্রদাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপি’র সভাপতি (প্রস্তাবিত) আলাউদ্দিন তালুকদার, জেলা যুবদল মাদারীপুর জেলা শাখার যুগ্ম- আহবায়ক নুরুজ্জামান নুরু সহ ডাসার উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী-সমর্থক,গণমাধ্যম কর্মী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরে হাজারো ফুটবলপ্রেমী দর্শক ও সাধারণ মানুষ। পরে মাননীয় সংসদ সদস্য উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহনকারী ডাসার সবুজ সংঘ ও খিলগ্রাম ফুটবল একাদশের খেলোয়াড়বৃন্দের মধ্যে পুরস্কার বিতরণ করে উপস্থিত আমন্ত্রিত অতিথি এবং খেলা উপভোগকারী সর্বস্তরের মানুষদের তাদের কোমলমতি সন্তান,কিশোর তরুণদের ফুটবল-ক্রিকেট সহ সকল প্রকার খেলাধূলায় আরো বেশী উৎসাহিত করার আহবান জানান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট