1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজাপুরে খোকন মল্লিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মাদারীপুরে ওয়াজিউদ্দিন মাতুব্বর স্মৃতি গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে নাগরিক সংবর্ধনা বদলগাছীতে মাদক মুক্ত ওপুলিশিং সভা অনুষ্ঠিত খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরানে মানুষের ঢল ঈশ্বরগঞ্জে যুব বিভাগের মাদকবিরোধী র‍্যালি নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় কেমিক্যাল জব্দ ফরিদপুরে ১১দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল কেপ ভার্দের অবিশ্বাস্য লড়াইয়ের পরও জয় নিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী মাদারীপুরে মাদ্রাসা শিক্ষার্থী ও এতিমদের সাথে এনটিভি’র ২৪ তম বছরে পদার্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি খোকন তালুকদার বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন আসামি সাইফুল ইসলাম উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেয়া হবে: মির্জা ফখরুল ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  নিলুফার মনির জুলাইবিরোধী বক্তব্য পরিকল্পিত চক্রান্তের অংশ: জেডিপি সবজির দাম নিয়ন্ত্রণে থাকলেও ইলিশের বাজারে আগুন,বেড়েছে মুরগির দাম এফডিসিপাড়ায় উৎসবের আমেজ,চলছে শিল্পী সমিতির নির্বাচন হত্যাস্থলে খামেনির মরদেহ,বিদায় অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি সকাল ৯টার মধ্যে ঝড়ের পূর্বাভাস,নদীবন্দরে সতর্কসংকেত ক্রিশ্চিয়ানো রোনালদোর নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল বদলগাছীতে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন,কৃষি প্রণোদনা ও নগদ টাকা বিতরণ রংপুরে ধর্ষণের পর হত্যা শিশুটির পরিবারের পাশে প্রধানমন্ত্রী পক্ষে সাইফুল ইসলাম চরফ্যাশনে বিএনপি’র নেতা সিরাজুল ইসলাম সবুজ খানের সরেজমিনে রাস্তা সংস্কার পরিদর্শন ভুয়া চিকিৎসার কাগজপত্র দাখিল করে জামিনের চেষ্টা, হসপিটালের এস্টাপসহ ৩ জনের জেল নিউইয়র্কের বাফেলোয় বাংলাদেশের নদ-নদী ও প্রবাসীদের ভাবনায়: তিস্তাসহ ৫৪ অভিন্ন নদীর ন্যায্য হিস্যার জোর দাবি হাফেজ সৈয়দ নাঈম আহমদের মুক্তির দাবীতে ফরিদপুরে মানববন্ধন ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা ফিলিস্তিনি গোল কিপারকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল মাদারীপুরে প্রতিবেশীর ঘরে লাগা আগুন নেভাতে গিয়ে উপকারী-ই হলো মামলার আসামী

ব্রিজের প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ গাইবান্ধা ও দিনাজপুরের ৩০ হাজার মানুষের জীবন, দুই জেলার যোগসূত্র মাত্র একটি নৌকা

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ

এক পাশে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন, অন্য পাশে দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌরসভার সীমানা। মাঝখানে প্রবহমান করতোয়া নদী। এই দুই জেলার কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা এখন জরাজীর্ণ একটি নৌকা। দীর্ঘ কয়েক দশক ধরে ব্রিজের আশ্বাস শোনা গেলেও বাস্তবে তার প্রতিফলন না ঘটায় চরম ক্ষোভ ও দুর্ভোগে দিন কাটছে স্থানীয়দের। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ও ঘোড়াঘাট উপজেলার প্রায় ৪০ বর্গকিলোমিটার এলাকার ৩০ হাজার মানুষের চলাচলের প্রধান কেন্দ্রবিন্দু এই ‘হাজির ঘাট’। নৌকা পারাপারের সময় জটলায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় শিশু, নারী ও বৃদ্ধদের। বেশি বিপাকে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। নৌকা পারাপারে দেরি হওয়ার কারণে অনেক সময় যথাসময়ে ক্লাসে পৌঁছাতে পারে না তারা। যাতায়াত ব্যবস্থার এই বেহাল দশার কারণে সবচেয়ে বেশি সংকটে পড়েন মুমূর্ষু রোগীরা। নদী পারাপারের ভোগান্তির ভয়ে অনেক সময় ভালো ডাক্তার বা ফার্মাসিস্ট এই এলাকায় আসতে চান না। এর প্রভাব পড়ছে সামাজিক সম্পর্কের ওপরও। স্থানীয়রা জানান, যাতায়াতের চরম কষ্টের কারণে এই এলাকার ছেলে-মেয়েদের বিয়ে দিতে অনীহা প্রকাশ করেন বাইরের আত্মীয়রা। কাশিয়াবাড়ী এলাকার নাম শুনলে যাতায়াত সমস্যার অজুহাতে অনেক সময় বিয়ের প্রস্তাব ও ভেঙে যাওয়ার মতো ঘটনাও ঘটে। করতোয়া নদীর এই ঘাটটি ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রধান পথ। দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে ঘোড়াঘাট বাজারে আসা লাগে কিশোরগাড়ী ইউনিয়নের সাধারণ জনগণের। পাশাপাশি এ ইউনিয়নের কৃষকদের তাদের উৎপাদিত পণ্য নিয়ে ঘোড়াঘাট বাজারে যেতে হয়। কিন্তু ব্রিজের অভাবে রবিশস্য সবজি ও কৃষি পণ্য পারাপারে অতিরিক্ত অর্থ ও শ্রম ব্যয় হচ্ছে। জরাজীর্ণ নৌকা দিয়ে পণ্যবাহী যানবাহন তোলা ও নামানো অত্যন্ত কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অতীতে এই ঘাট থেকে পড়ে গিয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে, তবুও প্রশাসনের টনক নড়ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। নদী ভাঙনের ফলে দুই পাড়ের রাস্তাঘাটও সংকীর্ণ হয়ে পড়ছে। জরাজীর্ণ নৌকায় যাত্রী ও মালামাল ধারণক্ষমতার বেশি তোলায় প্রতিনিয়ত দুর্ঘটনার শঙ্কা কাজ করে। সচেতন মহল মনে করছেন, হাজির ঘাটে দ্রুত একটি ব্রিজ নির্মাণ করা হলে দুই জেলার মানুষের যাতায়াতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। এর ফলে এপার ও ওপারের স্থানীয় মানুষ রংপুর মেডিকেল কলেজসহ সদরে উন্নত চিকিৎসা কেন্দ্রে দ্রুত পৌঁছাতে পারবে। এতে সাশ্রয় হবে সময় এবং অর্থ। জনগণের দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী হাজারো মানুষ। এবিষয়ে পৌর প্রশাসক ও সহকারি ভূমি কমিশনার জানান যে উর্ধোতন কতৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, দ্রত প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহন করা হবে।

মোঃ মীর হান্নান
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি
তারিখঃ-২০.০৫.২০২৬ ইং

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট