1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন। গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ,অপমৃত্যু মামলা গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ১৮ বিলিয়ন ডলার তেল বিক্রি করেছে ইরান খারিতে গোসল করতে নেমে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মানবিক উদ্যোগে নতুন ভ্যান পেলেন অসহায় চালক,মুখে ফিরল জীবিকার হাসি  একজন মানবিক ও কর্মচঞ্চল এসিল্যান্ড আশিক জামান,তাঁর কাজে সন্তোষ্ট দুই উপজেলার সেবাগ্রহীতারা ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ গোপালগঞ্জ আদালতে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের ঘটনায় বিক্ষোভ,বিচারকের অপসারণের দাবিতে আন্দোলন ঢাকায় ডিবির হাতে গ্রেফতার সাবেক আওয়ামী লীগের দুই নেতা চমক রেখে বিশ্বকাপে সেরা একাদশ ঘোষণা ফিফার, নেই ব্রাজিলের কেউ

ভাঙ্গুড়ায় মাদক ও ক্যাসিনো জুয়ায় আসক্ত স্থানীয় শতাধিক যুবক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

পাবনার ভাঙ্গুড়ায় মাদক ও ক্যাসিনো জুয়ায় আসক্ত স্থানীয় শতাধিক যুবক। ভাঙ্গুড়া এক সময় শান্ত ও সুন্দর জনপদ হিসেবে পরিচিত হলেও বর্তমানে মাদক ও অবৈধ ক্যাসিনো জুয়ার বিস্তার নিয়ে স্থানীয় মানুষের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও বাসিন্দাদের বিভিন্ন তথ্য  অনুযায়ী উপজেলার কয়েকটি এলাকায় গোপনে মাদক কেনাবেচা ও জুয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশেষ করে চৌবাড়িয়া, নতুনপাড়া, অষ্টমনিষা, ছোট বিশাকোল, বড় বিশাকোল, রূপসী, উপজেলা পাড়া, ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে এবং আইডিয়াল স্কুলের পেছনের কিছু এলাকায় ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের লেনদেনের অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, কিছু অসাধু ব্যক্তি ও কথিত জুয়ার এজেন্ট তরুণ সমাজকে এসব অপকর্মের দিকে ঠেলে দিচ্ছে। এতে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং এর প্রভাবে সামাজিক অপরাধও বাড়ছে।
এলাকাবাসীর মতে, ভাঙ্গুড়া রেললাইন ও গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থা থাকায় কিছু অসাধু চক্র এই অঞ্চলকে মাদক পরিবহনের ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। বিশেষ করে নওগাঁ-ভাঙ্গুড়া সড়ক ও কালীবাড়ি বাসস্ট্যান্ড এলাকা নিয়েও নানা অভিযোগ রয়েছে।
এদিকে বাংলাদেশ পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করলেও স্থানীয়দের দাবি অবৈধ ক্যাসিনো ও জুয়ার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহন করা দরকার
সমাজ সচেতন মহলের মতে, মাদক ও জুয়া শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে অনেক তরুণ চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
স্থানীয়রা মনে করছেন, শুধুমাত্র প্রশাসনের অভিযান নয় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগেই ভাঙ্গুড়াকে মাদক ও জুয়ামুক্ত করা সম্ভব।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আযম বলেন, আপনারা তথ্য দিবেন এবং সহযোগীতা করবেন।শুধু আমরা নয়,আমাদের পাশাপাশি সাংবাদিক ও সচেতন মহলসহ সকলের প্রচেষ্টা ও সহযোগিতায় পাবরে একটি রাষ্টকে মাদক ও জুয়ামুক্ত করতে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট