1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছেঃ প্রধানমন্ত্রী কাজিপূরে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ মোস্তফীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায়  মাদারীপুরে প্রবাসী স্বামী নির্যাতনের করুণ কাহিনি,নারী ও শিশু নির্যাতনে স্ত্রীর মামলায় জামিন নিতে হলো স্বামীকে ১৬জুলাই ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার,মোতায়েন ৫ প্লাটুন বিজিবি উলিপুরের জলাশয়ে চায়না দুয়ারির দাপট,হুমকিতে দেশীয় মাছের বংশবিস্তার সিরাজগঞ্জের কামারখন্দে পূর্ব শক্রতার জের ধরে পরিকল্পিত হামলায় আহত-১,থানা মামলা দায়ের ডিমলায় পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ছোটবেলার ছবিটির পেছনের গল্প বলে আবেগপ্রবণ হয়ে পড়লেন পূর্ণিমা গোপালগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন,মামলা প্রত্যাহার ও দুদকের তদন্তের দাবি  বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ আজ কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আমতলীতে এনএসএসের ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের পরিচিতি সভা হাওরে মৎস্য সম্পদ রক্ষার্থে মৎস্য অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক মৎস্য আইনে বিশেষ অভিযান লালমনিরহাটে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ মহোদয়ের সপ্তম মৃত্যুবার্ষিকী উদযাপন গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করল শিক্ষার্থীরা হরমুজ ঘিরে আরও তীব্র যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত,চলছে পাল্টাপাল্টি হামলা আদমদীঘির অপহরণ মামলায় কিশোরী উদ্ধার,প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুর সরকারী কলেজের নবীবরণ অনুষ্ঠান থেকে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার ঘোষণা এমপি জাহান্দার আলীর স্টার্টআপের জন্য ৫ কোটি টাকা পর্যন্ত পাওয়া যাবে: প্রধানমন্ত্রী DuckDice Casino Sign In – Play Secure Online Casino Games in the UK চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বীরগঞ্জ থানায় ফলজ বাগানের শুভ উদ্বোধন তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ,আহত অন্তত-৮ ঘোড়াঘাটে ভূয়া ডিবির প্রতারণার ফাঁদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা হাজারো জনতার বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মাদারীপুরে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাজিপুরে যমুনা নদীর পানি বৃদ্ধিতে চরঞ্চলের বাসিন্দারা ভাঙ্গন ও বন্যার আতঙ্কে  বরিশাল সফরের পথে গোপালগঞ্জে বহর থামিয়ে এমপি সেলিমুজ্জামানকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ ফারাক্কা লংমার্চের ৫০ বছর

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

আজ ফারাক্কা লংমার্চ দিবস। গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে ১৯৭৬ সালের ১৬ মে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ। এ বছর সেই আন্দোলনের ৫০ বছর পূর্ণ হলো।

ভারতের একতরফাভাবে ফারাক্কা বাঁধের মাধ্যমে গঙ্গার পানি প্রত্যাহারের প্রতিবাদে রাজশাহী থেকে ফারাক্কার উদ্দেশ্যে এই লংমার্চ শুরু হয়। পরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল সমাবেশে বক্তব্য দেন মওলানা ভাসানী। সেই থেকে দিনটি ‘ফারাক্কা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

বিশ্লেষকদের মতে, এটি ছিল বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য বণ্টনের দাবিতে প্রথম বড় গণ-আন্দোলন। এদিকে ১৯৯৬ সালে বাংলাদেশ-ভারতের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছরের গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরেই শেষ হচ্ছে।

১৯৭৫ সালে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদ এলাকায় ফারাক্কা বাঁধ চালু হওয়ার পর থেকেই গঙ্গার পানিপ্রবাহ নিয়ন্ত্রণ শুরু হয়। এর প্রভাব পড়ে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন নদীতে। বিশেষ করে পদ্মা, মহানন্দা, পুনর্ভবা ও পাগলা নদীতে পানির প্রবাহ কমে যায় এবং নাব্য সংকট তৈরি হয়।

স্থানীয়দের অভিযোগ, শুকনো মৌসুমে নদীগুলো প্রায় পানিশূন্য হয়ে পড়ে, আবার বর্ষায় হঠাৎ অতিরিক্ত পানির চাপ সৃষ্টি হয়। এতে নদীভাঙন ও বন্যার ঝুঁকিও বাড়ছে। নদীগুলোর তলদেশে বালুচর জেগে ওঠায় কৃষি, মৎস্য ও পরিবেশেও নেতিবাচক প্রভাব পড়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ফারাক্কার দীর্ঘমেয়াদি প্রভাব মোকাবেলায় পদ্মা ব্যারেজ নির্মাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্প্রতি একনেকে এ প্রকল্পের জন্য অর্থ বরাদ্দের বিষয়টিও সামনে এসেছে।

পরিবেশকর্মীরা বলছেন, ফারাক্কার কারণে বহু দেশীয় মাছ, শুশুক ও ঘড়িয়ালের মতো জলজ প্রাণী হারিয়ে যাচ্ছে। একই সঙ্গে নদীকেন্দ্রিক জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা নদী রক্ষায় নিয়মিত ড্রেজিংসহ কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট