1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষকদের জন্য বড় সুখবর: নতুন পে-স্কেলে বাড়ছে বেতন-ভাতা চরফ্যাশনে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির সরঞ্জামসহ বাবুল নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে গ্রীন লাইন পরিবহনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণসংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়ে মতবিনিময় সভা বীরগঞ্জে মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে ভ্রাম্যমান আদালতের সাজা মানিকগঞ্জে লিকুইড মেডিকেল অক্সিজেনর লরির সাথে মুখোমুখি সংঘর্ষ শুরু হলো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৭ দিনের ছুটি বীরগঞ্জ পৌর এলাকায় টুংটাং শব্দে মুখর কামারপাড়া, বাড়ছে ঈদ বাজারের চাপ পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমিয়ে দিল শুভেন্দুর সরকার ঘোড়াঘাটে সামনে কোরবানী ঈদে ব্যস্ত হয়ে উঠেছে কামারপল্লী পে স্কেল নিয়ে সরকার চুপ, আসলে পরিকল্পনা কী? ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-৩ ধামরাই উপজেলা সেন্টাল প্রেস ক্লাবের পরিচিতি ও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত চীনে গ্যাস খনিতে বিস্ফোরণ, নিহত-৯০ মাদারীপুর জেলা পুলিশের ‘মাষ্টার প্যারেড’, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩ ৯ম পে স্কেল: এলো আরেক সুখবর মিঠাপুকুরে খামার ছাড়াও হাটে হাটে চলছে কোরবানির পশুর বেচা-কেনা,সংকট নেই উদ্বৃত্ত আছে এখনও ২৩৭১৫ টি পশু জনসচেতনতা বাড়াতে ডিএনসির মাদকবিরোধী প্রচারণা

জুনের মধ্যেই সব সেনা সদস্য পুরোপুরি ব্যারাকে ফিরে যাবেন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের সব জেলা ও শহরে সেনাবাহিনীর সদস্যদের মাঠ পর্যায় থেকে ধাপে ধাপে প্রত্যাহার শুরু হচ্ছে। আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, জুন মাসের মধ্যেই সেনা সদস্যরা পুরোপুরি তাদের ব্যারাকে ফিরে যাবেন।

কোর কমিটির সভায় জানানো হয়েছে, প্রথমে দূরবর্তী জেলা থেকে সেনা প্রত্যাহার শুরু হবে। পরে ধাপে ধাপে বিভাগীয় শহর ও বড় জেলায় তাদের প্রত্যাহার কার্যক্রম সম্পন্ন করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের অধীনে গত মঙ্গলবার কোর কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সারাদেশে চাঁদাবাজি, পুলিশের পোশাক পরিবর্তনসহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বৈঠকের সভাপতিত্ব করেন। এছাড়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বিজিবি মহাপরিচালক ও অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পটভূমি হিসেবে বলা যায়, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালের জুলাইয়ে আন্দোলন উত্তপ্ত হওয়ায় তৎকালীন আওয়ামী লীগ সরকার সেনাবাহিনী মাঠে নামিয়েছিল। এরপরও আন্দোলনের তীব্রতায় পুলিশ বাহিনী কার্যত ভেঙে পড়ায় সেনাবাহিনী মাঠেই অবস্থান করেছিল। ১৭ সেপ্টেম্বর ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা প্রদান করে।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ২০২৪ সালের আগস্টে জানিয়েছিলেন, পুলিশ পুনর্গঠিত হলে সেনা সদস্যরা স্বেচ্ছায় ব্যারাকে ফিরে যাবেন। গত বছরের নভেম্বর থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহার কার্যক্রম শুরু হয়েছিল। এবার তা দেশের সব জেলা ও শহরে সম্পূর্ণ বাস্তবায়ন করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট