1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বিজয়ের সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, পুনর্নির্বাচনের দাবি মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার,ভ্রাম্যমাণ আদালতে সাজা জুনের মধ্যেই সব সেনা সদস্য পুরোপুরি ব্যারাকে ফিরে যাবেন রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি,প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা ভোলায় অসহায় পরিবারের বসতভিটা ও কবরস্থান দখলের অভিযোগ ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনে ২ জনের কারাদণ্ড সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার

জুনের মধ্যেই সব সেনা সদস্য পুরোপুরি ব্যারাকে ফিরে যাবেন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের সব জেলা ও শহরে সেনাবাহিনীর সদস্যদের মাঠ পর্যায় থেকে ধাপে ধাপে প্রত্যাহার শুরু হচ্ছে। আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, জুন মাসের মধ্যেই সেনা সদস্যরা পুরোপুরি তাদের ব্যারাকে ফিরে যাবেন।

কোর কমিটির সভায় জানানো হয়েছে, প্রথমে দূরবর্তী জেলা থেকে সেনা প্রত্যাহার শুরু হবে। পরে ধাপে ধাপে বিভাগীয় শহর ও বড় জেলায় তাদের প্রত্যাহার কার্যক্রম সম্পন্ন করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের অধীনে গত মঙ্গলবার কোর কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সারাদেশে চাঁদাবাজি, পুলিশের পোশাক পরিবর্তনসহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বৈঠকের সভাপতিত্ব করেন। এছাড়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বিজিবি মহাপরিচালক ও অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পটভূমি হিসেবে বলা যায়, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালের জুলাইয়ে আন্দোলন উত্তপ্ত হওয়ায় তৎকালীন আওয়ামী লীগ সরকার সেনাবাহিনী মাঠে নামিয়েছিল। এরপরও আন্দোলনের তীব্রতায় পুলিশ বাহিনী কার্যত ভেঙে পড়ায় সেনাবাহিনী মাঠেই অবস্থান করেছিল। ১৭ সেপ্টেম্বর ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা প্রদান করে।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ২০২৪ সালের আগস্টে জানিয়েছিলেন, পুলিশ পুনর্গঠিত হলে সেনা সদস্যরা স্বেচ্ছায় ব্যারাকে ফিরে যাবেন। গত বছরের নভেম্বর থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহার কার্যক্রম শুরু হয়েছিল। এবার তা দেশের সব জেলা ও শহরে সম্পূর্ণ বাস্তবায়ন করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট