1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জ পৌর এলাকায় টুংটাং শব্দে মুখর কামারপাড়া, বাড়ছে ঈদ বাজারের চাপ পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমিয়ে দিল শুভেন্দুর সরকার ঘোড়াঘাটে সামনে কোরবানী ঈদে ব্যস্ত হয়ে উঠেছে কামারপল্লী পে স্কেল নিয়ে সরকার চুপ, আসলে পরিকল্পনা কী? ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেফতার-৩ ধামরাই উপজেলা সেন্টাল প্রেস ক্লাবের পরিচিতি ও মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত চীনে গ্যাস খনিতে বিস্ফোরণ, নিহত-৯০ মাদারীপুর জেলা পুলিশের ‘মাষ্টার প্যারেড’, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-৩ ৯ম পে স্কেল: এলো আরেক সুখবর মিঠাপুকুরে খামার ছাড়াও হাটে হাটে চলছে কোরবানির পশুর বেচা-কেনা,সংকট নেই উদ্বৃত্ত আছে এখনও ২৩৭১৫ টি পশু জনসচেতনতা বাড়াতে ডিএনসির মাদকবিরোধী প্রচারণা মাদারীপুরে টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকল্পে সামাজিক প্রতিরোধ জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত জুমার দিনের যে ১৫ আমল মহানবী (সা.)-এর জীবনে পাওয়া যায় আজ থেকে ঈদের ফিরতি টিকিট বিক্রি হচ্ছে শিবগঞ্জে প্যান্টের গোপন পকেটে ইয়াবাসহ বাসযাত্রী আটক আজ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের তিন দিনব্যাপী বৈঠক মাগুরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করা হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বগুড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জ্বালানী সংকটের পাশাপাশি, তীব্র গরম ও লোডশেডিংয়ে নাকাল মাদারীপুরবাসি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

শরীফ ফায়েজুল,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুরের সর্বত্রই এখন বিদ্যুতের লোড শেডিং, সাথে যুক্ত হয়েছে প্রচন্ড ভ্যাপসা গরম। অপরদিকে পেট্রোল-অকটেন-ডিজেলের অপ্রতুলায় এখানকার মানুষের এখন যবুথবু অবস্থা। সাথে যুক্ত হয়েছে বিদ্যুতের লোড শেডিংয়ে ঘন-ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় এসএসসি পরীক্ষার্থীদের পড়ালেখার দুর্ভোগ। বুধবার (২২ এপ্রিল) থেকে এ সমস্যা তীব্র আকার ধারণ করেছে। শহরাঞ্চলের চাইতে বিদ্যুৎ বিভ্রাটের এ সমস্যা গ্রামাঞ্চলেই বেশী। মাদারীপুর সদর উপজেলা সহ অন্য আরও ৪টি তথা রাজৈর,শিবচর, কালকিনি ও ডাসার উপজেলায় সর্বত্রই এখন বিদ্যুৎ বিভ্রাটে এসএসসি পরীক্ষার্থীরা রয়েছে চরম দুর্বিপাকে। দিনে-রাতে মিলিয়ে অনেক সময় ১০/১১ ঘন্টা বিদ্যুৎ থাকেনা, এসময় অনেকে হেরিকেন বা কুপি জ্বালিয়েও পড়ালেখার কাজ সারছেন। অপরদিকে বৈশাখের প্রচন্ড ভ্যাপসা গরমে স্থবির হয়ে পড়ছে জনজীবন, বিদ্যুতের লোড শেডিং ও তীব্র জ্বালানী সংকট এই মাত্রাকে আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। সারাদিন পরিশ্রম শেষে রাতের বেলায় ঘুমাতে গেলে থাকে না বিদ্যুুৎ, ঘোরেনা ইলেকট্রিক ফ্যান। এছাড়াও জ্বালানী তেলের স্বাভাবিক সরবরাহ না থাকায় কৃষকেরা তাদের সেচ কার্য যথাযথভাবে সম্পন্ন করতে পারছেন না, তেলের পাম্পগুলোতে যানবাহনের দীঘ সারি যেনো কমছেই না। জ্বালানী সংকট না কাটলে এ সমস্যা থেকে সহসাই উত্তরণ সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট