1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেয়া হবে: মির্জা ফখরুল ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  নিলুফার মনির জুলাইবিরোধী বক্তব্য পরিকল্পিত চক্রান্তের অংশ: জেডিপি সবজির দাম নিয়ন্ত্রণে থাকলেও ইলিশের বাজারে আগুন,বেড়েছে মুরগির দাম এফডিসিপাড়ায় উৎসবের আমেজ,চলছে শিল্পী সমিতির নির্বাচন হত্যাস্থলে খামেনির মরদেহ,বিদায় অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি সকাল ৯টার মধ্যে ঝড়ের পূর্বাভাস,নদীবন্দরে সতর্কসংকেত ক্রিশ্চিয়ানো রোনালদোর নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল বদলগাছীতে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন,কৃষি প্রণোদনা ও নগদ টাকা বিতরণ রংপুরে ধর্ষণের পর হত্যা শিশুটির পরিবারের পাশে প্রধানমন্ত্রী পক্ষে সাইফুল ইসলাম চরফ্যাশনে বিএনপি’র নেতা সিরাজুল ইসলাম সবুজ খানের সরেজমিনে রাস্তা সংস্কার পরিদর্শন ভুয়া চিকিৎসার কাগজপত্র দাখিল করে জামিনের চেষ্টা, হসপিটালের এস্টাপসহ ৩ জনের জেল নিউইয়র্কের বাফেলোয় বাংলাদেশের নদ-নদী ও প্রবাসীদের ভাবনায়: তিস্তাসহ ৫৪ অভিন্ন নদীর ন্যায্য হিস্যার জোর দাবি হাফেজ সৈয়দ নাঈম আহমদের মুক্তির দাবীতে ফরিদপুরে মানববন্ধন ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা ফিলিস্তিনি গোল কিপারকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল মাদারীপুরে প্রতিবেশীর ঘরে লাগা আগুন নেভাতে গিয়ে উপকারী-ই হলো মামলার আসামী এক লাখের বেশি শিক্ষক নিয়োগ দেবে সরকার বিশ্ববাজারে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার মাদারীপুরে একই বংশে ১১২ জন গ্রাজুয়েট,৩২ জন মাষ্টার্স ডিগ্রী ও বিসিএস কর্মকর্তা-১৫ প্রতিবেশীর কোদালের আঘাতে ঘর জামাই হাসপাতালে কবি প্রকৌশলী ও শিক্ষাবিদ শেখ নুরুল ইকবালকে স্মরণে ব্যতিক্রমধর্মী স্মরণসভা অনুষ্ঠিত বিষখালী নদীর ভাঙন পরিদর্শনে এমপি-ডিসিসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা আমতলীতে পিতার হাতে ছেলের মৃত্যুর অভিযোগ এইচএসসি পরীক্ষা ঢাকা থেকে মনিটরিং করা হবে: শিক্ষামন্ত্রী পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় সারাদিনব্যাপী বৃক্ষরোপনের কর্মসূচি পালন অবশেষে নকআউটে মেক্সিকোর জয় সোনার দাম আরও কমেছে, এখনই কি কেনার উপযুক্ত সময়? যমুনা নদীর ভাঙ্গনে গৃহহীন হচ্ছে শত শত পরিবার

সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

দেশ পরিচালনায় ব্যস্ততার নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন তারেক রহমান। টানা প্রায় ১৬ ঘণ্টা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে দিনভর একাধিক গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নেন তিনি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টায় সচিবালয়ে দিনের কাজ শুরু করেন প্রধানমন্ত্রী। শুরু থেকেই ছিল ফাইল নিষ্পত্তি, উচ্চপর্যায়ের বৈঠক এবং নীতি নির্ধারণী আলোচনা। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত নিতে নিতে সময় গড়ালেও কাজের গতি বা মনোযোগে কোনো ঘাটতি দেখা যায়নি।

বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ের কাজ শেষ করে তিনি যোগ দেন জাতীয় সংসদ-এর অধিবেশনে। সেখানে রাত ৮টা পর্যন্ত জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, নীতি নির্ধারণ এবং বিভিন্ন আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন।

এরপরও দিনের কার্যক্রম শেষ হয়নি। রাত পৌনে ৯টার দিকে সংসদ সচিবালয়ে শুরু হয় মন্ত্রিপরিষদের বৈঠক। বৈঠকে দেশের উন্নয়ন পরিকল্পনা, চলমান সংকট মোকাবিলা এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠক শেষ হয় রাত সাড়ে ১১টার পর।

সবশেষে আবারও নিজ দপ্তরে কিছু সময় কাজ করেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত টানা দায়িত্ব পালন করেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রতিদিনই দীর্ঘ সময় কাজ করা প্রধানমন্ত্রীর জন্য নতুন কিছু নয়। সাধারণত ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করা তাঁর নিয়মিত রুটিন হলেও এদিন তা প্রায় ১৬ ঘণ্টায় পৌঁছায়।

তিনি আরও বলেন, এই দীর্ঘ কর্মঘণ্টা শুধু দায়িত্ব পালনের পরিসংখ্যান নয়, বরং দেশ পরিচালনায় নিষ্ঠা ও দায়বদ্ধতার একটি বার্তা বহন করে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট