1. : lf_GiBTpUwiMrNw :
  2. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  3. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ডিমলায় ডিবি পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ আজ বঙ্গভবন ছাড়ছেন মো.সাহাবুদ্দিন কাজিপুরের তৈরীকৃত কম্বলের কদর দেশের ৪৭টি জেলায় সবুজের বার্তা নিয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ৯০দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ ইয়েমেনের বন্দরে সৌদি আরবের বড় হামলা,পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথিদের অভিনন্দন বার্তা মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন মাদারীপুরে বৃক্ষরোপণ অভিযান,বৃক্ষমেলা ও বর্ণাঢ্য রেলী উদযাপিত বর্ষায় যমুনা পাড়ে পর্যটকদের ঢল প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ-প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি চাপের মুখে শিক্ষা সচিবকে অপসারণ করল মোদি সরকার গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে,আহত অন্তত রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন,সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিএনপির ঘন্টা ব্যাপী মানববন্ধন কাজিপুরে বৃষ্টির কারণে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধি গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ গোপালগঞ্জ আদালতে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের ঘটনায় বিক্ষোভ,বিচারকের অপসারণের দাবিতে আন্দোলন ঢাকায় ডিবির হাতে গ্রেফতার সাবেক আওয়ামী লীগের দুই নেতা চমক রেখে বিশ্বকাপে সেরা একাদশ ঘোষণা ফিফার, নেই ব্রাজিলের কেউ পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা তৌহিদুল মোল্লা হত্যা মামলার ২ নম্বর আসামি র‍্যাবের হাতে গ্রেফতার কাজিপুরে মাদক বিরোধী যৌথ অভিযানে ৭ জনের কারাদন্ড গোপালগঞ্জে শ্রমিক লীগের সহ-সভাপতি’র দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন টেন্ডার ছাড়াই রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে বিশ্বজয়: ইয়ামাল ও নিকোর রূপকথার গল্প

গোপনে ইরান থেকে জেট জ্বালানি কিনে বিপাকে মিয়ানমার

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ভঙ্গ করে গোপনে ইরান থেকে তিন দফায় জেট জ্বালানি আমদানি করেছে মিয়ানমারের সামরিক জান্তা। বন্দরসংক্রান্ত নথি ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের ডিসেম্বরের শুরু থেকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর আগ পর্যন্ত সময়ের মধ্যে মিয়ানমারের সামরিক সরকার এসব জ্বালানি আমদানি করে। জ্বালানি খাতের একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, চলমান গৃহযুদ্ধে যে হারে জেট জ্বালানি ব্যবহার হচ্ছে, তাতে সামরিক বাহিনীর কাছে প্রায় ১২০ থেকে ১৫০ দিনের মতো মজুত রয়েছে। তবে ইরানে যুদ্ধ শুরু হওয়ায় এবং আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় এখন বিকল্প উৎস খুঁজতে হতে পারে জান্তাকে।

ওই সূত্র জানায়, তিনটি চালানই ইয়াঙ্গুনের কাছে থিলাওয়া বন্দরে অবস্থিত মিয়ান অয়েল টার্মিনালে পৌঁছায়। আগে ‘পুমা’ নামে পরিচিত এই স্থাপনাটি জেট জ্বালানি সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বন্দর নথিতে দেখা গেছে, এমভি রিফ নামের একটি সরবরাহকারী জাহাজ জ্বালানির উৎস ইরাক বলে উল্লেখ করেছিল। তুলনামূলক ছোট এই জাহাজটি ইয়াঙ্গুন নদীর অগভীর পানিপথে চলাচলের উপযোগী এবং এতে প্রায় ১৮ হাজার ৩৭৬ টন জ্বালানি বহন করা সম্ভব, যা প্রায় ১ লাখ ৪৬ হাজার ব্যারেলের সমান।

স্টেট কাউন্সেলর অং সান সু চির সাবেক উপদেষ্টা ও অস্ট্রেলীয় অর্থনীতিবিদ শন টারনেল বলেন, ইরান থেকে মিয়ানমারে জ্বালানি সরবরাহের বিষয়টি বাস্তব এবং তা সামরিক সরকারের জন্য গুরুত্বপূর্ণ ছিল। শুরুতে তিনি এ বিষয়ে সন্দিহান ছিলেন, তবে পরে নিশ্চিত হয়েছেন বলে জানান।

২০২১ সাল থেকে ইরান মিয়ানমারকে সামরিক ড্রোনও সরবরাহ করে আসছে। এছাড়া গত তিন বছরে দেশটিতে ইউরিয়াও পাঠিয়েছে, যা বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হতে পারে। বাণিজ্য বিশ্লেষকদের হিসাবে, বছরে প্রায় ৪ লাখ থেকে ৬ লাখ টন ইউরিয়া সরবরাহ করা হয়েছে।

মিয়ানমারের সঙ্গে ইরানের জেট জ্বালানি, ড্রোন ও ইউরিয়ার এই বাণিজ্য তেহরানের পূর্বঘোষিত নীতির সঙ্গে বড় ধরনের অমিল বলে বিশ্লেষকদের মত।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিন অং হ্লাইং ক্ষমতা দখল করার পর দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মিয়ানমারে উল্লেখযোগ্য পেট্রোকেমিক্যাল পরিশোধন সক্ষমতা নেই এবং দেশটি তাদের ডিজেল ও পেট্রলের প্রায় ৭০ শতাংশ সিঙ্গাপুর থেকে আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাব সরাসরি পড়ছে দেশটিতে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান হামলার পরপরই মিয়ানমারে পেট্রলের দাম ৮০ কিয়াত (প্রায় ০.০৩৮ ডলার) বেড়ে যায় এবং তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শন টারনেল বলেন, বৈদেশিক মুদ্রার দিক থেকে সামরিক সরকারের অবস্থা সব সময়ই চাপে থাকে। ইরানি জ্বালানি সরবরাহ বন্ধ হলে দামের যে বৃদ্ধি ঘটবে, তাতে জান্তার অর্থনৈতিক চাপ আরও বাড়বে।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় মিয়ানমারের সামরিক সরকার ৭ মার্চ থেকে জ্বালানি রেশনিং ঘোষণা করেছে। এতে জোড় ও বিজোড় নম্বরপ্লেটের যানবাহনকে নির্দিষ্ট দিনে চলাচলের নিয়ম করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত দামে বিক্রি ও জ্বালানি মজুত নিষিদ্ধ করা হয়েছে।

মিয়ানমার সরকার সামরিক অভ্যুত্থানের পর থেকে জ্বালানি মজুতের তথ্য প্রকাশ করেনি। তবে ২০১৯ সালে দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছিল, সাধারণত পেট্রলের মজুত ৩৬ দিন, ডিজেলের ৩৫ দিন এবং জেট জ্বালানির মজুত প্রায় ১২০ দিনের সমান থাকে। শিল্প খাতের পর্যবেক্ষকদের মতে, বর্তমানে পেট্রল ও ডিজেলের মজুত প্রায় ৩০ দিনে নেমে এসেছে।

দেশটির বড় শহরগুলোতে প্রায়ই পেট্রলপাম্পে জ্বালানি শেষ হয়ে যায়। তবে সামরিক বাহিনী নিজেদের চাহিদা পূরণে অগ্রাধিকার পাচ্ছে। একই সঙ্গে প্রাকৃতিক গ্যাস রপ্তানি কমে যাওয়ায় অর্থনৈতিক চাপ আরও বাড়ছে।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মিয়ানমারবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড হর্সি বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম থাকায় বিশ্ববাজারে তেলের দাম দীর্ঘ সময় বাড়লে তা নেপিদোর অর্থনীতি ও সাধারণ মানুষের ওপর বড় প্রভাব ফেলবে। পরিবহন, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট