1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার ঘোড়াঘাটে এনসিপির পথসভা নিরপেক্ষ সরকার গঠন ও ধানের শীষের মর্যাদার আহ্বান কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা লামিনে ইয়ামালকে নিয়ে স্পেন দলে দুঃসংবাদ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম উলিপুরে ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবস উদযাপিত কাজিপুর উপজেলার ৬ টি ইউনিয়ন নিয়ে “যমুনা” উপজেলার প্রস্তাব প্রেরণ। ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ পাস,গঠিত হচ্ছে একক বিনিয়োগ সংস্থা আন্তর্জাতিক বাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম

শীতার্ত মানুষের পাশে লংকাবাংলা ফাউন্ডেশন, কম্বল পেল তিন শতাধিক অসহায় পরিবার

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁওয়ের নিম্নআয়ের মানুষের জীবন হয়ে উঠেছে আরও দুর্বিষহ। কনকনে ঠান্ডায় দিনমজুর, রিকশাচালক, বয়স্ক নারী-পুরুষসহ অসহায় মানুষের নিত্যদিনের সংগ্রাম যেন টিকে থাকার লড়াইয়ে রূপ নিচ্ছে। এমন বাস্তবতায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে লংকাবাংলা ফাউন্ডেশন।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীত নিবারণের এই কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় তিন শতাধিক দুস্থ ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

সকাল থেকেই কম্বল পাওয়ার আশায় মাঠে জড়ো হতে থাকেন অসহায় মানুষজন। কারও গায়ে ছিল পাতলা জামা, কারও হাতে ছোট শিশু। শীতের ক্লান্তি স্পষ্ট ছিল তাঁদের চোখেমুখে। কম্বল হাতে পেয়ে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন।উপকারভোগীদের অনেকের ভাষায়, এই সহায়তা না পেলে শীতের রাত পার করাই কঠিন হয়ে পড়ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ রশীদ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির দিনাজপুর শাখার প্রধান মো. মোর্শেদ জামিল।

বিশেষ অতিথির বক্তব্যে মো. মোর্শেদ জামিল বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে লংকাবাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সেই ধারাবাহিক উদ্যোগেরই একটি অংশ। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশ এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির দিনাজপুর শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকির হোসেন রুবেল, সাধারণ সম্পাদক মো. জোবায়দুল হক স্বপন, মিডিয়া ও প্রচার সম্পাদক আরিফ হাসান, মোহাম্মদ জাকির হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে কর্পোরেট প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও বিত্তবান ব্যক্তিদের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। শীতবস্ত্র বিতরণের মতো মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধকে আরও দৃঢ় করে।

কম্বল পাওয়া একাধিক উপকারভোগী বলেন, শীতের রাতে ঠিকমতো ঘুমাতে পারছিলাম না। আজ কম্বল পেয়ে অনেক উপকার হলো। অন্তত এই কয়েকটা দিন একটু স্বস্তিতে থাকা যাবে।

শীতের দিনে এমন মানবিক উদ্যোগ ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে শুধু তাৎক্ষণিক সহায়তাই নয়, বরং কঠিন সময়েও পাশে থাকার একটি আশার বার্তাও পৌঁছে দিয়েছে।

 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট