1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ডিএনসির অভিযানে গাঁজাসহ যুবক আটক ভাঙ্গুড়ায় পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখা,পৌর শাখা ও হিন্দু,বৌদ্ধ ও খ্রিস্টান দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত  শিবচরে রাতের আঁধারে কুপিয়ে একজনকে জখম,হাসপাতালে ভর্তি বগুড়ায় টাস্কফোর্সের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-২ ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঈদ-উল-আযহা উপলক্ষে লালমনিরহাট জেলা পুলিশ লাইন্সে ঈদ আনন্দ উৎসব ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত  কঠোর পুলিশি নিরাপত্তায় আদালতে হাজির সাবেক নৌ-মন্ত্রী শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান,জামিন নামঞ্জুর রোহিঙ্গাদের উপস্থিতি বাংলাদেশের নিরাপত্তায় বড় চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী লন্ডনের বার্কিং ও ডেগেনহামে নির্বাচিত কাউন্সিলর মাদারীপুরের রিপন শেখকে সংবর্ধনা প্রদান মিঠাপুকুরে বিষাক্ত মদপানে ৩ ব্যাক্তির মৃত্যু,অসুস্থ-১ পানামার জালে আধডজন গোলে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করল ব্রাজিল চুক্তিতে লেবানন যুদ্ধবিরতির বাস্তবায়ন থাকতে হবে: ইরান জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ জানালেন তথ্যমন্ত্রী তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সরাইলে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে সংঘর্ষ,নিহত-১ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বীরগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তার জলাবদ্ধতা নিরসন বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা : রাষ্ট্রপতি নীরবে-নিভৃতে মাদারীপুরের বীরমুক্তিযোদ্ধা শহীদুল্লাহ রাজার মহাপ্রয়াণ শৈলকুপায় চলন্ত ভ্যানের চাপায় ৩ বছরের শিশু মীমের মর্মান্তিক মৃত্যু

মাদারীপুরে লুন্ঠিত ৪৬২ বোতল গ্যাস সিলিন্ডার উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

শিবচর প্রতিনিধিঃ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর থেকে লুন্ঠিত কাভার্ডভ্যানসহ এলপিজি’র ৪৩২ বোতল গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোররাতে ঢাকার আশুলিয়া থেকে ১৩ লাখ টাকা মূল্যের এই গ্যাস সিলিন্ডার উদ্ধার করা গেলেও পালিয়ে যায় অভিযুক্তরা।

জানা যায়, গত ৮ জানুয়ারি মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ৪ শ ৬২ পিস গ্যাস সিলিন্ডার নিয়ে একটি কাভার্ডভ্যান বাগেরহাটের মংলা যাচ্ছিল।

মাঝপথে রাতে মাদারীপুরের শিবচরের দত্তপাড়া এলাকায় আসলে মুখোশ ধারী একদল ডাকাত কাভার্ডভ্যানটি গতিরোধ করে। চালক আসলাম খান ও তার সহযোগি রিফাতকে কুপিয়ে জখম করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে সিলিন্ডার ভর্তি গাড়িটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে পালিয়ে যায় যায় ডাকাতরা।

পথিমধ্যে আহতদের সড়কে ফেলে রেখে যায় তারা। পরদিন এই ঘটনায় শিবচর থানায় একটি ডাকাতি মামলা হয়। মামলার পরে অভিযানে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতদের অবস্থান শনাক্ত করে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকা জেলার আশুলিয়ার গকুলনগরে ডাকাত মেহেদি হাসান আতিকের গোডাউন, বাসা ও দোকানে অভিযান চালায় পুলিশ। পরে আতিকের বাসার তালা ভেঙে তল্লাসী করে লুন্ঠিত ৪শ’ ৬২ বোতল গ্যাস সিলিন্ডার উদ্ধার করে পুলিশ। জব্দ করা হয় ডাকাতি হওয়ায় কাভার্ডভ্যানও। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাত চক্রের সদস্যরা।

মাদারীপুরের সহকারি পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের জানান, পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশনায় দ্রুত উদ্ধার হয়েছে লুন্ঠিত গ্যাস সিলিন্ডার ও কাভার্ডভ্যান। এই ঘটনায় জড়িতদের ধরতে চলছে অভিযান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট