1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার ঘোড়াঘাটে এনসিপির পথসভা নিরপেক্ষ সরকার গঠন ও ধানের শীষের মর্যাদার আহ্বান কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা লামিনে ইয়ামালকে নিয়ে স্পেন দলে দুঃসংবাদ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম উলিপুরে ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবস উদযাপিত কাজিপুর উপজেলার ৬ টি ইউনিয়ন নিয়ে “যমুনা” উপজেলার প্রস্তাব প্রেরণ। ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ পাস,গঠিত হচ্ছে একক বিনিয়োগ সংস্থা আন্তর্জাতিক বাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম

সিংগাইরে প্রতিনিয়তই বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

সিংগাইর প্রতিনিধিঃ

সাম্প্রতিক সময়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সংঘবদ্ধ চোরচক্রের একের পর এক ট্রান্সফরমার চুরির চেষ্টায় বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যার ফলে সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারি ভোররাতে ধল্লা ইউনিয়নের খানপাড়া এলাকায় ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অজ্ঞাত চোরের মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এর ঠিক একদিন পর, শনিবার সাহরাইল বাজার সংলগ্ন গোপালনগর এলাকা থেকে দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় চোরেরা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল রোববার ভোররাতে ওই একই এলাকা থেকে আবারও ট্রান্সফরমার চুরির চেষ্টা চালানো হয়। সে সময় স্থানীয় বাসিন্দা ফারুক বেপারী প্রকৃতির ডাকে বাইরে বের হলে চুরির বিষয়টি টের পান। তিনি চিৎকার দিলে চোরেরা ট্রান্সফরমার ফেলে পালিয়ে যায়। পরপর এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা জানান, রাতের আঁধারে ট্রান্সফরমার চুরির কারণে দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে হয়। এতে দৈনন্দিন জীবনযাপন, কৃষিকাজ এবং শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রাতের অন্ধকারে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ।
সচেতন মহল মনে করছেন, বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ট্রান্সফরমার চুরির ঘটনা আরও বাড়তে পারে। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
সিংগাইর জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. গোলাম রাব্বানী ট্রান্সফরমার চুরির বিষয়টি স্বীকার করে বলেন, “বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি ঠেকাতে আমরা গ্রাহক পর্যায়ে নিয়মিত আলোচনা ও মাইকিং করছি। বিভিন্ন আইনশৃঙ্খলা মিটিংয়ে বিষয়টি উপস্থাপন করে জনসচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি।”
সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, “আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। রাতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। তবে ঘন কুয়াশার সুযোগ নিয়ে চোরেরা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। এ ক্ষেত্রে স্থানীয়দেরও আরও সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখতে হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট