1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
অসমাপ্ত নার্সিং কলেজ প্রকল্প ২৮কোটি টাকা বিল উত্তোলনের পর উধাও ঠিকাদার নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরির আঘাতে হত্যা ট্রাম্পকে ‘মহাশয়তান’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির ১৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের ১০ গোলের অবিশ্বাস্য এক থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড মাদারীপুরের চরনাচনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র সংঘর্ষের আশঙ্কা,আদালতে মামলা দায়ের সুরুপী সাালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন বদিউজ্জামান লস্কর  গোপালগঞ্জে আঞ্চলিক মহাসড়ক বেহাল,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দুর্ভোগে সাধারণ মানুষ  বর্ষায় গবাদিপশুদের যেসব যত্ন ও সর্তকতা জরুরী নাসিরের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের যে ৫ কারণে এবারও চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা,ভাই-বোন গ্রেপ্তার আমতলীতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত কাজিপুরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ কলমাকান্দার পোগলা ইউনিয়নের মান্দারোয়া বিল, ঘুমাই নদী ও দুগদই খাল উন্মুক্ত করায় আনন্দে এলাকাবাসী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী কৃষকের মুখে হাসি ফুটলেই বাংলাদেশ হাসে,বাংলাদেশের অর্থনীতি হাসে-মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার ঘোড়াঘাটে এনসিপির পথসভা নিরপেক্ষ সরকার গঠন ও ধানের শীষের মর্যাদার আহ্বান কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা লামিনে ইয়ামালকে নিয়ে স্পেন দলে দুঃসংবাদ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম উলিপুরে ‘জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবস উদযাপিত কাজিপুর উপজেলার ৬ টি ইউনিয়ন নিয়ে “যমুনা” উপজেলার প্রস্তাব প্রেরণ। ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ পাস,গঠিত হচ্ছে একক বিনিয়োগ সংস্থা আন্তর্জাতিক বাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম

মাদারীপুর শিবচরের যাদুয়ারচর এলাকা থেকে ডিবি পরিচয়ে ডাকাতদলের ৪ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ৩৭০ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুরের শিবচরে ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। এ সময় লুণ্ঠিত ৩টি মাইক্রোবাস ও ১ টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের।

গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ধাপাডাঙ্গা গ্রামের হায়দার আলীর ছেলে আল আমিন (৩৬), সাভারের হেমায়েতপুর এলাকার কামাল হোসেনের ছেলে পারভেজ হোসেন (৩০), নীলফামারি জেলার ডোমার উপজেলার আদর্শগ্রাম এলাকার আব্দুল মান্নানের ছেলে জাকির ইসলাম (২৩) এবং সাভারের কুরগাও মাওদী ইসলামের ছেলে সবুজ হোসেন (৩৪)।

সংবাদ সম্মেলনে পুলিশ জানান, গত ২১ নভেম্বর রাতে রাজধানী ঢাকা থেকে মাইক্রোবাস মেরামত করে শিবচরের শেখপুরে নিজবাড়িতে ফিরছিলেন মো. সলেমান নামে এক ব্যবসায়ী। শিবরের যাদুয়ারচর এলাকায় আসলে ডিবি পুলিশ পরিচয়ে পাশাপাশি দুটি মাইক্রোবাস দিয়ে সলেমানের মাইক্রোবাসটি আটকানো হয়।

পরে গ্রেফতারের ভয় দেখিয়ে সলেমান মাইক্রোবাস ছিনিয়ে নেয় ডাকাতদলের সদস্যরা। মারধর করে সলেমনাকে পাঁচ্চর এলাকা ফেলে রেখে যায়। খবর পেয়ে ওইদিন রাতে ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। এই ঘটনায় সলেমান নিজে বাদী হয়ে শিবচর থানায় মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় কুমিল্লা, কক্সবাজার ও সাভার এলাকায় অভিযান চালিয়ে আল আমিন, পারভেজ হোসেন, জাকির ইসলাম ও সবুজ হোসেকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার। জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক গাড়ির ভূয়া নাম্বার প্লেট।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) সালাহ উদ্দিন কাদের বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শেষে মাদারীপুর আদালতে তোলা হয়। পরে ৪জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ বিচারক।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।  
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট